চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিধান ত্রিপুরাকে হাইকোর্টে তলব

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
2:43 অপরাহ্ন 30, জানুয়ারি 2018
in আদালত
A A

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিভর্তি পিস্তলসহ যাত্রী আটকের পর কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার ঘটনায় পুলিশের উত্তরা জোনের তৎকালীন (উপ-কমিশনার)  ডিসি বিধান ত্রিপুরাকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটায় তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। বিধান ত্রিপুরা বর্তমানে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত পালন করছেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ আজ এই তলব আদেশ দেন। আদালতে এসময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। আর দুই পুলিশ   কর্মকর্তার পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিভর্তি পিস্তলসহ যাত্রী আটকের পর কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার ঘটনায় গত ১২ ডিসেম্বর আদালত পুলিশের উত্তরা জোনের উপ-কমিশনার বিধান ত্রিপুরা, বিমানবন্দর থানার ওসি নূর-ই-আজম মিয়া ও এসআই সুকান্ত সাহাকে তলব করে।

তলব অনুযায়ী গত ২৪ জানুয়ারি ওসি ও এসআই আদালতে হাজির হন। ওইদিন ওসি নূর-ই-আজম মিয়া ও এসআই সুকান্ত সাহাকে ভৎর্সনা করে আদালত বিষয়টি আদেশের জন্য ৩০ জানুয়ারি দিন ধার্য করেন।

সে অনুযায়ী আজ বিষয়টি আদেশের জন্য আসে। এসময় আদালত বিধান ত্রিপুরার  মৌখিক আদেশে আটক আমজদ রহমানকে ছেড়ে দেওয়ার বিষয় উল্লেখে করে এবিষয়ে ব্যখ্যা দিতে তাকে তল করেন।

২০১৭ সালের  ১৫ ফেব্রুয়ারি অস্ত্রসহ ফারমার্স ব্যাংকের  তৎকালীন পরিচালক আজমত রহমানকে পিস্তলসহ আটকের পর ছেড়ে দেওয়ার খবর গণমাধ্যমে আসলে তা আদালতের নজরে আনা হয়। এরপর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারির পাশাপাশি উত্তরা জোনের উপ-পিুলিশ কমিশনার বিধান ত্রিপুরা, বিমানবন্দর থানার ওসি ও এসআইকে তলব করেন। সেই সঙ্গে রুলও জারি করেন আদালত।

পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, আজমত বিমানবন্দরের তিন নম্বর ফটকে স্ক্যান মেশিন অতিক্রম করে বোর্ডিং ব্রিজ ৬ দিয়ে পার হওয়ার সময় নিরাপত্তা তল্লাশির মুখে পড়েন। এ সময় তার সাথে থাকা ল্যাপটপ ব্যাগ স্ক্যান করে একটি ওয়ালথার পিস্তল ও ৮ রাউন্ড গুলি দেখতে পান নিরাপত্তাকর্মীরা। এরপর তাকে আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেয়া হয়।

Tags: ডিসিপিস্তলপুলিশহাইকোর্ট
Previous Post

ছয় মামলায় আগাম জামিন পেলেন মাহমুদুর রহমান

Next Post

গর্ভপাতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আয়ারল্যান্ডে গণভোট

Next Post

গর্ভপাতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে আয়ারল্যান্ডে গণভোট

শিক্ষার্থী ধারণা করতে পারেনি শিক্ষকদের হাত কত লম্বা হতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT