চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্রোহ নয় সমঝোতাই করছে কেকেআর

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
4:20 পূর্বাহ্ন 07, এপ্রিল 2015
in স্পোর্টস
A A

লাল ঝাণ্ডা নামিয়ে সাদা পতাকাই ওড়াচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে
আইপিএল বয়কটের খবর এলেও এখন শোনা যাচ্ছে, সমঝোতা দিয়েই সমাধান টানতে চায়
কেকেআর। যত দ্রুত সম্ভব ভারতে ডেকে এনে সুনীল নারাইনকে অ্যাকশনের পরীক্ষা
করিয়ে নিতে চায়। নারাইনকে ভারতে ওড়ে আসার জন্য ‘অ্যাসাপ’ বার্তা পাঠানোও
হয়েছে। অ্যাকশনের বায়োমেকানিক পরীক্ষাটা সেখানেই হবে, চেন্নাইয়ের শ্রী
রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে। এটাই আইসিসির নতুন তিন বোলিং অ্যাকশন
পরীক্ষাকেন্দ্রের একটি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নারাইনের অ্যাকশন পরীক্ষা এড়ানোর জন্য
কেকেআর প্রথমে সর্বশক্তিই নিয়োগ করেছিল। তাদের পক্ষে যুক্তিও আছে। নারাইন
তো অ্যাকশন শোধরানোর পর একবার পরীক্ষা দিয়ে সবুজ সংকেত পেয়েছেনই। আইসিসিও
ছাড়পত্র দিয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) লাফবরোর সেই
পরীক্ষাগারের ফল গ্রহণ করতে নারাজ। এই পরীক্ষার উদ্যোগ নারাইন নিজেই
নিয়েছেন, আইসিসি নয়। আর নারাইনের অ্যাকশন যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট
নয়, চ্যাম্পিয়নস লিগে প্রশ্নবিদ্ধ হয়েছিল, আইসিসিও পরীক্ষার উদ্যোগ
নেয়নি।
চ্যাম্পিয়নস লিগের আয়োজক আইপি​এলের পরিচালক কমিটিই। মতান্তরে বিসিসিআই।
ফলে বিসিসিআইয়ের টুর্নামেন্টে এখনো নিষিদ্ধই থাকছেন নারাইন। ছাড়পত্র পেতে
চেন্নাইয়ে পরীক্ষা দিতেই হবে। কিন্তু কেকেআরের অভিযোগ, কলকাতাকে দুবার
চ্যাম্পিয়ন বানানোর মূল কারিগরকে কোণঠাসা করতে এসব করা হচ্ছে। এ কারণেই
প্রথমে ছিল বিদ্রোহের সুর।
কিন্তু সময়ও তো থেমে নেই। ৮ এপ্রিল উদ্বোধনী দিনেই কেকেআরের ম্যাচ।
খেলোয়াড় তালিকা জমা দিতে হবে তারও আগে। দ্রুত তাই পরীক্ষাটা করিয়ে নিতে
চায় কেকেআর। কিন্তু সমস্যা হলো, যদি সেই পরীক্ষায় নারাইন পাস না করেন?
কেকেআরের সূত্রগুলো বলছে, আপাতত চূড়ান্ত দলের তালিকায় নারাইনকে রাখা হবে।
পাস করলে তো ঝামেলা মিটেই গেল। পাস না করলে দুটো বিকল্প ভাবা হচ্ছে।
নারাইনকে দল থেকে বাদ দিয়ে অন্য কাউকে আনার অনুমতি চাইবে কেকেআর। কিংবা
তাঁকে দলে রেখেই অ্যাকশন শোধরানোর জন্য আরও সময় দেওয়া হবে। যেন ফের
পরীক্ষা দিয়ে আইপিএলে খেলার ছাড়পত্র পেতে পারেন।
২০১২ ও ২০১৪-যে দুবার কলকাতা চ্যাম্পিয়ন হয়, ওই দুই আসরে নারাইন যথাক্রমে
২৪ ও ২২ উইকেট নিয়েছিলেন। ফলে তাঁকে দলে রাখতে কেকেআর যে মরিয়া হবে, এ
তো জানা কথাই। এমনও গুঞ্জন আছে, বিশ্বকাপ খেলতে গিয়ে অ্যাকশন প্রশ্নবিদ্ধ
হলে আইপিএল খেলা ভেস্তে যেতে পারে ভেবে নারাইন স্বেচ্ছায় এত বড়
টুর্নামেন্ট খেলার স্বপ্নও নাকি বিসর্জন দিয়েছিলেন!
নারাইনকে না পেলেও ‘নারাইন নম্বর টু’কে দিয়ে একটা টোটকা খেলতে পারে
কেকেআর। এবারের নিলামে অনেককেই চমকে দিয়ে বেঙ্গালুরুর উঠতি স্পিনার কে সি
কারিয়াপ্পাকে ২ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা। অনেকেই তাঁর মধ্যে
নারাইনের ছায়া দেখতে পান।

Previous Post

জামায়াতের হরতালে জন জীবন স্বাভাবিক

Next Post

বন্যপ্রাণী পাচার যুদ্ধের কেন্দ্রে আফ্রিকা

Next Post

বন্যপ্রাণী পাচার যুদ্ধের কেন্দ্রে আফ্রিকা

বর্ষবরণ উপলক্ষে চারুকলায় চলছে প্রস্তুতির ঘনঘটা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT