চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্রুপের মুখে স্মিথ-ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:48 পূর্বাহ্ন 26, মে 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

কথায় বলে কারও পৌষমাস তো কারও সর্বনাশ। শনিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের প্রস্তুতি ম্যাচের দিকে তাকালে তেমনই মনে হবে। একদিকে ব্যাগি গ্রিন জার্সিতে স্টিভেন স্মিথের দুর্দান্ত সেঞ্চুরি, অন্যদিকে ইংল্যান্ডের অতলে তলিয়ে যাওয়া। ইয়ন মরগানের চোট ছিল। তাই সাউদাম্পটনে নেতৃত্ব দেন জস বাটলার।

সেই ম্যাচে আবার চোট পেয়েছেন জফরা আর্চার ও মার্ক উড। সেই সঙ্গে ম্যাচটাও হেরে বসে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ২৯৭/৯ তাড়া করতে নেমে ২৮৫ রানে শেষ ইংলিশরা। ৩ বল বাকি থাকতে। ফলে, বিশ্বকাপের আগে ওয়ার্ম-আপ ম্যাচে ইংল্যান্ডকে ১২ রানে হারিয়ে আত্মবিশ্বাস পেয়ে গেছে অজিরা।

এদিনের ম্যাচ অবশ্য স্মিথময়। নির্বাসন কাটিয়ে অস্ট্রেলিয়ার জাতীয় দলে কিছুদিন আগে প্রত্যাবর্তন ঘটেছে। তবে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। খেলেছেন নিউজিল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ। সেখানে পারফরম্যান্স খুব খারাপ নয়। সেঞ্চুরি না পেলেও অপরাজিত ৮৯ ও ৯১ রানের দুটি ইনিংস খেলেছিলেন।

কিন্তু এদিন বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চে আবার সেই পুরোনো মেজাজে স্মিথ। চার নম্বরে নেমে খেলেন ১১৬ রানের ইনিংস। ১০২ বলে নিজের ইনিংস সাজান ৮ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে। শুধু পরিসংখ্যানের জন্যই নয়, স্মিথের ব্যাটিংয়ে সেই পুরনো ঝলক।

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন নন স্মিথ। নির্বাসন উঠলেও কলঙ্কের রেশ থেকেই গেছে। সেটা এদিনও বোঝাল সাউদাম্পটনের গ্যালারি। স্মিথ-ওয়ার্নারের জন্য ইংল্যান্ড দর্শকরা আওয়াজ তুললেন, ‘ইউ আর চিটার’। ওপেন করতে নেমে ডেভিড ওয়ার্নারও ভালো শুরু করেছিলেন। নিজের পুরনো ব্যাটিং পজিশন ওপেনিংয়েই নামেন তিনি। ৫৫ বলে ৫টি বাউন্ডারি হাঁকিয়ে করেন ৪৩ রান।

Tags: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টসস্মিথ-ওয়ার্নার
Previous Post

দেশের বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৭০

Next Post

ভারত ম্যাচের পরই পরিবার পাশে পাবেন আমির-মালিকরা

Next Post

ভারত ম্যাচের পরই পরিবার পাশে পাবেন আমির-মালিকরা

চলন্ত প্লেন থামিয়ে নামানো হলো জেট এয়ারওয়েজের সাবেক সিইওকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT