চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ-জ্বালানি খাতে বাজেট বরাদ্দ প্রায় ১৯ হাজার কোটি টাকা

সঞ্জয় চাকী by সঞ্জয় চাকী
10:15 অপরাহ্ন 30, মে 2015
in অর্থনীতি
A A

আগামী অর্থবছরের বাজেটে এককভাবে সর্বোচ্চ বরাদ্দ থাকছে বিদ্যুৎখাতে। উন্নয়ন বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব মিলিয়ে বরাদ্দ ছাড়িয়ে যাবে প্রায় ১৯ হাজার কোটি টাকা। যদিও চলতি অর্থবছরে বিদ্যুতের সঙ্গে তাল মিলিয়ে উৎপাদনে আগাতে পারেনি জ্বালানি খাত। সফলতা এসেছে সৌর বিদ্যুতে, ভূমিকা রাখছে পরিবেশ উন্নয়নে।

বিদ্যুতের মোট উৎপাদন ক্ষমতা এখন ১১ হাজার ২০৩ মেগাওয়াট। তবে ক্ষমতার চেয়ে উৎপাদন প্রায় ৪ হাজার মেগাওয়াট কম যা গড়ে ৭৩০০ মেগাওয়াটের মতো। বিদ্যুৎ বিভাগের খাতায় লোডশেডিং শব্দটি না থাকলেও ঢাকার বাইরে বন্ধ হয়নি বিদ্যুতের যাওয়া-আসা।

২০২১ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য দফায় দফায় শুরু হয়েছে নতুন নতুন প্রকল্পের কাজ। তবে বিদ্যুৎ উৎপাদনে ৫৩ শতাংশ কয়লা ব্যবহারের কথা বলা হলেও এখনো থেমে আছে ২.২৩ শতাংশে। ৬৩ শতাংশ গ্যাস এবং ২৯ শতাংশ জ্বালানি তেলে চলছে বিদ্যুৎখাত।

বিদ্যুৎখাতে আগামী অর্থবছরে এডিপিতে বরাদ্দ হয়েছে ১৫ হাজার ৪৮৫ কোটি টাকা। যা মোট এডিপির প্রায় ১৭ শতাংশ। এর বাইরেও ৪’শকোটি টাকা বরাদ্দ থাকছে স্বায়ত্বশাসিত সংস্থা ও কর্পোরেশনগুলিতে।

জ্বালানি খাতে দেয়া হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা বরাদ্দ আর স্বায়ত্বশাসিত সংস্থা ও কর্পোরেশনে থাকছে আরো ১৫’শ ৭১ কোটি টাকা।

২০১৫-১৬ অর্থবছরে দৈনিক গ্যাসের চাহিদা হবে ৩ হাজার ৮শ’ মিলিয়ন ঘনফুট। তাই বিদেশ থেকে এলএনজি আমদানীর আনুসঙ্গিক প্রক্রিয়ার পাশাপাশি তেল গ্যাস অনুসন্ধানও জোরদার হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমার ক্ষেত্রে সৌর বিদ্যুতের অগ্রগতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রাহকদের মধ্যে ৫ শতাংশের বেশী মানুষ এখন সৌর বিদ্যুতের আওতায়।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতায় জীববৈচিত্র রক্ষা, পানি, বায়ু দুষণরোধ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলাসহ বন ও পরিবেশের সার্বিক উন্নয়নে বিভিন্ন ইস্যু থাকলেও গত অর্থবছরে এখাতে বরাদ্দ কমিয়ে দেয়া হয়েছিল।

আগামী বাজেটে বরাদ্দ বাড়িয়ে পরিবেশ রক্ষায় গতি বাড়ানোর প্রত্যাশা পরিবেশবাদীসহ সংশ্লিষ্টদের।

Tags: বাজেট ২০১৫-১৬
Previous Post

ছোট হয়ে আসছে মধুপুর শালবন

Next Post

প্রশান্ত মহাসাগর জয়ে ‘সোলার ইমপাল্স ২’ এর যাত্রা

Next Post

প্রশান্ত মহাসাগর জয়ে 'সোলার ইমপাল্স ২' এর যাত্রা

মধ্যবাড্ডায় কিশোরের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT