প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম গড়ে দুই টাকা ৯৯ পয়সা বাড়ানোর সুপারিশ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি’র কারিগরি মূল্যায়ন কমিটি। দুর্নীতি, সিদ্ধান্তহীনতা, সিস্টেম লস আর সমন্বয়ের অভাবে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দাম বাড়ানো অযৌক্তিক বলে মনে করেন উদ্যোক্তারা।








