চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুতায়িত স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্ত্রীও

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
1:46 অপরাহ্ন 21, জুন 2020
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
বিদ্যুতায়িত স্বামী ও স্ত্রীর ছবি, জীবন রক্ষার জন্য সংগ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুতের তারে জড়িয়ে যাওয়া স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন স্ত্রীও। আর এ ঘটনায় আহত হয়েছে তাদের সন্তান অনিক।

রোববার সকালে উপজেলার বাঁশতৈলের অবিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন অবিরামপুর গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে শাজাহান মিয়া (৩৫) এবং শাজাহানের স্ত্রী এলোনা বেগম (৩০)।

স্থানীয়রা জানান, উপ‌জেলার অ‌বিরামপুর গ্রা‌মের শাজাহান মিয়া মহিষ চড়াতে বা‌ড়ির পা‌শে মাঠে যান। এসময় মা‌ঠে পড়ে থাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পি‌ডি‌বি) মেইন লাইনের তারে জড়িয়ে যান তিনি। এসময় শাহজাহান‌কে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পাশে থাকা ছেলে অনিক তাদের উদ্ধার কর‌তে গি‌য়ে আহত হয়। প‌রে অ‌নি‌কের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থে‌কে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে বাঁশতৈল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব‌্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যুৎ কর্তৃপক্ষের অব‌হেলার কার‌ণে এমন দুর্ঘটনা ঘটছে।

মির্জাপু‌রের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হ‌বে।

Tags: টাঙ্গাইলের মির্জাপুরবিদ্যুৎস্পৃষ্টস্বামী-স্ত্রী
Previous Post

টরন্টোয় প্রবীণদের সহায়তায় কানাডিয়ান সেন্টারের উদ্যোগ

Next Post

করোনাভাইরাসের অনুমান নির্ভর ওষুধ ও অক্সিজেন মজুদ করবেন না: কাদের

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের অনুমান নির্ভর ওষুধ ও অক্সিজেন মজুদ করবেন না: কাদের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যালে বৃদ্ধের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT