চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশ ফেরতরা কোয়ারেন্টিনে না থাকলে ব্যবস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:35 অপরাহ্ন 16, মার্চ 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা ভাইরাসের বিরুদ্ধে পূর্ব সর্তকতামূলক পদক্ষেপের অংশ হিসাবে বিদেশ ফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। কেউ নিয়মের লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।  করোনা ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধে সারাদেশে জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচারনা চালাতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা আজ বিদেশ ফেরত বাংলাদেশীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো বাধ্যতামূলকসহ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সভায় জানানো হয়, রংপুর বিভাগীয় কমিশনারকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন। দেশে ফেরার পরই তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

তিনি আরো জানান, কেউ কোয়ারেন্টাইনে যাওয়ার নিয়মের লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এ প্রসঙ্গে তিনি মানিকগঞ্জ জেলা প্রশাসকের নেয়া ব্যবস্থার কথা উল্লেখ করেন। মানিকগঞ্জে সৌদি ফেরত এক বাংলাদেশী কোয়ারেন্টাইনে না যাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, কেউ কোন রুগির মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে। সরকার স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। ছেলে মেয়েদের বাড়িতে রাখতে তিনি বাবা মা’র প্রতি আহ্বান জানান। জরুরি প্রয়োজন ছাড়া কোন ছেলে মেয়ে বাসার বাইরে ঘোরাফেরা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সারাদেশে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন ও মসজিদের ইমামদের প্রতি ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, জর, কফ ও ঠান্ডা জনিত রোগ নিয়ে অফিসে না আসতে সরকারি কর্মকর্তা কর্মচারিদের নির্দেশ দেয়া হয়েছে।

Tags: করোনা ভাইরাসমন্ত্রিসভার বৈঠক
Previous Post

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ লাগাতে নির্দেশ

Next Post

বুয়েটে ১৮ মার্চ থেকে আবাসিক হল বন্ধ

Next Post

বুয়েটে ১৮ মার্চ থেকে আবাসিক হল বন্ধ

করোনা ভাইরাসের জেনেটিক স্ট্রাকচার মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মানসিকভাবে সুস্থ থাকবেন যেভাবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT