চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে বাংলাদেশি পণ্য প্রদর্শনের বড় প্লাটফর্ম ‘অ্যাম্বিয়েন্টে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2018
in অর্থনীতি
A A

বিশ্বের সবচেয়ে বড় মেলার আয়োজক জার্মানি ভিত্তিক প্রতিষ্ঠান মেসে ফ্রাঙ্কফুর্ট আবারও আয়োজন করতে যাচ্ছে ভোগ্য পণ্য প্রদর্শনী ‘অ্যাম্বিয়েন্টে’। ২০১৯ সালের ফেব্রুয়ারীতে এর আয়োজন করা হবে। এতে অংশ নিয়ে বাংলাদেশের উৎপাদনকারীরা তাদের পণ্যের প্রচার ও প্রসারের ব্যাপক সুযোগ পেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজকরা।

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁ হোটেলে মেসে ফ্রাংকফুর্ট আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির বোর্ড সদস্য এবং কনজ্যুমার গুডসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্টিফান কুরজাওয়স্কি এসব কথা জানান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জার্মানিতে মেসে ফ্রাঙ্কফুর্টের ভোগ্য পণ্য প্রদর্শনী অ্যাম্বিয়েন্টে অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশের ৩৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। ওই মেলার বিস্তারিত তুলে ধরতে বাংলাদেশে ২ দিনের সফরে আসেন স্টিফান কুরজাওয়স্কি। সেজন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্টিফান কুরজাওয়স্কি বলেন, এ প্রদর্শনীতে বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের সংখ্যা দিন দিন বাড়ছে। একই সঙ্গে বাড়ছে অ্যাম্বিয়েন্টে প্রদর্শনীতে অংশ নেওয়া বাংলাদেশি রপ্তানিকারকদের ভোগ্য পণ্যের বাজারে রপ্তানির চাহিদাও। এই প্রদর্শনীতে শুধু বাণিজ্য নয়, এর সাথে মেলবন্ধন হয় সৃজনশীলতারও।

মেলার বিবরণ তুলে ধরে তিনি বলেন, এই প্রদর্শনীটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে পরিচিত বাণিজ্য মেলাগুলোর একটি। যেখানে পৃথিবীর ৮৮টি দেশ থেকে প্রায় সাড়ে ৪ হাজার প্রদর্শক এই প্রদর্শনীতে তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করেন। এর মধ্যে ডাইনিংয়ে রান্নার সরঞ্জাম, সিরামিক এবং কাচের তৈরি পণ্যের প্রদর্শন করে ২ হাজার ২শ জন। গিভিংয়ে হস্তশিল্প, পাটজাত পণ্য, স্টেশনারি, অলংকার, ঘর সাজানোর পণ্য, কস্টিউম জুয়েলারি, এমনকি ব্যক্তিগত পণ্য এবং চামড়াজাত পণ্যে ১ হাজার জন এবং লিভিংয়ে ঘরের জন্য আন্তর্জাতিক মানের অনন্য পণ্য, আভান্ত-গার্ডে ডিজাইন, গৃহ শৈলীর আনুষঙ্গিক পণ্য প্রদর্শন করে ১ হাজার ২শ জন প্রদর্শক।

প্রদর্শনীতে ইটালি, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, স্পেন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া এবং সুইজারল্যান্ডসহ ১৬৭ টি দেশ থেকে ১ লাথ ৩০ হাজারের বেশি দর্শনার্থী এবং ক্রেতা অংশ নেয়।

মেসে ফ্রাংকফুর্ট বছরজুড়ে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করে। প্রতিবছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় উন্নত মানের লাইফ স্টাইল পণ্যের প্রদর্শনী অ্যাম্বিয়েন্টে। এই প্রদর্শনীতে প্রায় ২৫ বছর ধরে অংশ নিচ্ছে বাংলাদেশ। উৎপাদনকারীরা ব্যবসার প্রচারের জন্য অ্যাম্বিয়েন্টেতে অংশ নিয়ে থাকে। বিগত বছরগুলোতে বাংলা ক্রাফট এসোসিয়েশনসহ বাংলাদেশের পাট শিল্প এবং সিরামিক শিল্পের পণ্য নিয়ে দর্শনার্থী এবং ক্রেতাদের মধ্যে অনেক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বাংলাদেশি অনেক ক্রেতা ও দর্শনার্থীও এতে অংশ নেয়।

এ সময় জানানো হয়, গ্লোবাল সোর্সিং আন্তর্জাতিক পাইকারি ব্যবসায় একটি সুপ্রতিষ্ঠিত মানদণ্ডে পরিণত হয়েছে। অ্যাম্বিয়েন্টেতে পৃথিবীর ৫৫টি দেশ থেকে দেড় হাজারের বেশি প্রদর্শক তাদের পণ্য প্রদর্শন করবেন। বিশ্বে একমাত্র চীন ছাড়া ফ্রাঙ্কফুর্টই হলো পাইকারি বাণিজ্যের এক নম্বর ঠিকানা।

২০১৯ সালে অনুষ্ঠিতব্য অ্যাম্বিয়েন্টে বিষয়ে বলা হয়, এই বাণিজ্যিক প্রদর্শনীর ৫ দিনেই অ্যাম্বিয়েন্টে অ্যাকাডেমি বর্তমান বাজারের সার্বিক অবস্থা এবং এর উন্নয়ন নিয়ে বিভিন্ন অন্তর্দৃষ্টি পরিবেশন করবে। বিশেষজ্ঞরা পণ্যের সংকলনের নানা রকম উপায় এবং বাজারে কিভাবে তাদের পণ্যের উপস্থাপন করা যায় তা নিয়ে আলোচনা করবেন।

অ্যাম্বিয়েন্টে প্রদর্শনীতে বাংলাদেশ থেকে ৩২ টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করেছে। যাদের অনেকে অংশ নিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাধ্যমে। বিডি ক্রিয়েশন, কনেক্সপো, আরএফএল প্লাস্টিক (প্রাণ গ্রুপ), শাইন পুকুর, এফএআরআর, মুন্নু সিরামিকস।

মেসে ফ্রাংকফুর্ট গ্রুপের নেটওয়ার্কে প্রায় ৩০টি সাবসিডিয়ারি এবং প্রায় ৫৫ জন আন্তর্জাতিক সেলস পার্টনার আছে। বিশ্বের ৫০টিরও বেশি স্থানে এখন পর্যন্ত ইভেন্টের আয়োজন করেছে মেসে ফ্রাংকফুর্ট। মেসে ফ্রাংকফুর্ট একটি জন মালিকানাধীন প্রতিষ্ঠান, যার ৬০ শতাংশ আছে ফ্রাংকফুর্ট শহরের নামে আর বাকি ৪০ শতাংশ হেস রাজ্যের মালিকানায়।

সংবাদ সম্মেলনে মেসে ফ্রাংকফুর্ট গ্রুপের মার্কেটিং কমিউনিকেশনের ডিরেক্টর এরডমান কিলিয়ান, মেসে ফ্রাঙ্কফুর্ট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ওমর সালাহউদ্দীন, মেসে ফ্রাঙ্কফুর্টের কমিউনিকেশনস ডিরেক্টর নাজনীন সালাহউদ্দীন, বাংলাদেশে মেসেফ্রাঙ্কফুর্টের হেড অব অপারেশন্স রুমানা আফরোজ প্রমুখ।

Tags: ইপিবিমেসে ফ্রাঙ্কফুর্টরপ্তানি
Previous Post

চীনের যুব ক্যাম্পে বাংলাদেশের দেড়শ’ শিক্ষার্থী

Next Post

বাংলাদেশী ব্যবসায়ী পরিবারের সঙ্গে এয়ার কানাডার এ কেমন আচরণ!

Next Post

বাংলাদেশী ব্যবসায়ী পরিবারের সঙ্গে এয়ার কানাডার এ কেমন আচরণ!

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT