চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশের টাকায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: আইজিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 25, ডিসেম্বর 2021
in অপরাধ
A A
শিক্ষা ও স্মরণসভা অনুষ্ঠানে বক্তারা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

শনিবার ২৫ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুমবাংলা ইউথ ফাউন্ডেশন নামে একটি সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা। বক্তব্য রাখেন জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, সহ-সভাপতি জেরিন সুলতানা। সভাপতিত্ব করেন জুম বাংলা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন সেলিম।

আইজিপি বলেন, যারা বিদেশ থেকে সাহায্য, অনুদান এনে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাদের জবাবদিহিতায় আনার সময় এসেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন “বাংলাদেশের মাটি খুবই খাঁটি। এখানে সোনা ফলে।” সেই সঙ্গে পরগাছাও ফলে। অনেক সময় দেখা যায় ফসলের চেয়ে পরগাছা বেশি শক্তিশালী হয়ে যায়। এ পরগাছারা আমাদের পেছন থেকে খামচে ধরার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ সকল ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। আজকে এ পঞ্চাশ বছরে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। শীঘ্রই মধ্যম আয়ের দেশে আমাদের উত্তরণ হবে।

শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দিচ্ছেন অতিথিরা, অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও শিক্ষার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

আইজিপি বলেন, বাঙালি দেশপ্রেমিক জাতি। দেশের জন্য বাঙালি যতবার ঐক্যবদ্ধ হয়েছে, ততবার বিজয় ছিনিয়ে এনেছে। আমার কোন সন্দেহ নেই দিন শেষে এ জাতি বিজয়ী হবে।

তিনি বলেন, করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রীর দুঃসাহসীক নেতৃত্ব ও প্রাজ্ঞ অর্থনৈতিক পরিকল্পনার ফলে আমরা ঘুরে দাঁড়িয়েছি। এ অগ্রগতি ধরে রাখতে পারলে আমরা চরম দারিদ্র্যকেও জয় করে দারিদ্র্যের শিকল ভেঙ্গে বেরিয়ে আসতে পারবো। দারিদ্র্যের শিকল ভাঙার উৎসব করতে পারব।

জুম বাংলার উদ্যোগকে স্বাগত জানিয়ে আইজিপি বলেন, আমরা সবাই মিলে এ কাজটি করতে পারলে পথ শিশু নিয়ে কথা বলতে হতো না। তিনি বলেন, আজ আপনারা যে শিশুদের পরিচর্যা দিয়ে যাচ্ছেন একদিন তারা দেশের বোঝা না হয়ে পুঁজি হিসেবে বিকশিত হবে। আইজিপি বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য যত এগিয়ে আসবেন ততই দেশের উন্নতি হবে।

আইজিপি এ সময় প্রতি মাসে তার বেতনের একটি অংশ জুমবাংলাকে দেয়ার কথা ঘোষণা করেন।

পুনাক সভানেত্রী ফুলের মতো শিশুদের পাশে দাঁড়ানোর জন্য জুমবাংলাকে ধন্যবাদ জানান। তিনি শিশুদের জন্য কমলা এবং চকলেট নিয়ে যান।

শিশু শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করছে চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানে জুম বাংলা স্কুলের কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ এবং উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

এর আগে আইজিপি পুনাক সভানেত্রী ও অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে জুমবাংলার শীত উৎসব ২০২১ উদ্বোধন করেন।

পরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জুম বাংলা স্কুলের ছোট ছোট শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tags: আইজিপি
Previous Post

পর্যটক ধর্ষণ: ৪ দিনের রিমান্ডে অভিযুক্ত রিয়াজুদ্দিন

Next Post

রোমাঞ্চকর ম্যাচে ভারতকে হারাল পাকিস্তান

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল উল্লাসে ভাসছে, ম্যাচে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমাঞ্চকর ম্যাচে ভারতকে হারাল পাকিস্তান

জ্বালানি তেল রপ্তানি বাড়িয়েছে সৌদি আরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT