চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিদেশী হত্যাকাণ্ডে ওভার রিঅ্যাকশন’

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
6:30 পূর্বাহ্ন 17, অক্টোবর 2015
in অর্থনীতি
A A

তৈরি পোশাক শিল্পের বিদেশী বায়ার ও ক্রেতাদের মধ্যে বাংলাদেশ ভ্রমণে কোনো নিরাপত্তাহীনতা নেই বলে দাবি করে বিজিএমইএ’র প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান বলেছেন, দুই বিদেশী খুনের পর দেশে বিদেশে একটু ‘ওভার রিঅ্যাকশন’ হয়েছে।

রাজধানীর বিজিএমইএ ভবনে নতুন কমিটির প্রথম প্রেস ব্রিফিংয়ে প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান বলেছেন, সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ আছে। তবে বাংলাদেশে এখনও সন্ত্রাসবাদ সেভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি।

বাংলাদেশে বিদেশীরা খুবই সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস এবং চলাচল করেন উল্লেখ করে সিদ্দিকুর রহমান বলেন, আমাদের এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন অবস্থা হয়নি যে আমরা চলাচল করতে পারছি না।’

সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকারকে সফল মন্তব্য করে বিজিএমইএ প্রেসিডেন্ট বলেন, বর্তমান সরকার এই সন্ত্রাসবাদ খুবই আন্তরিকতার সঙ্গে সাফল্যজনকভাবে মোকাবেলা করছে। এখন, এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে সরকারে নিয়ন্ত্রণে আছে।

গত সপ্তাহেও বাংলাদেশে এইচ এন এমের প্রোডাকশন ম্যানেজার ভ্রমণ করে গেছেন। তবে বিজিএমইএ প্রেসিডেন্ট বলেন, ব্যাংক ঋণে সুদের হার, গ্যাস সঙ্কট দূর না হলে নতুন কারখানা চালু করা যাবে না।

বাংলাদেশের অনুকূল পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে বিভিন্ন দেশে সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখ করে সিদ্দিকুর রহমান বলেন, পৃথিবীর সবজায়গায় এরকম মানুষ খুন হয়ে। গতকালকেও নাইজেরিয়ায় একটি মসজিদে ত্রিশজন মারা গেছে। টার্কিতে ৯০ জন মারা গেছে। আমাদের যেদিন ঘটনা ঘটে তার পরের দিন আমেরিকায় নয়জন মারা গেছে স্কুলে। অস্ট্রেলিয়ায় পুলিশ হেডকোয়ার্টারের সামনে দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

Tags: বিজিএমইএ
Previous Post

জাতি কমরেড ফরহাদের শূন্যতা অনুভব করছে

Next Post

প্রশ্নবিদ্ধ শিশুপাচার মামলায় আটকদের জন্য পিটিশন

Next Post

প্রশ্নবিদ্ধ শিশুপাচার মামলায় আটকদের জন্য পিটিশন

‘মৃত্যুর পরে যেনো আমাদের কবর একসাথে দেয়া হয়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT