চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশী পর্যবেক্ষকদের জন্য ভোটগ্রহণের তারিখ পেছাতে হবে কেন?

সুলতান মির্জা by সুলতান মির্জা
10:13 পূর্বাহ্ন 14, নভেম্বর 2018
in মতামত
A A
সিটি নির্বাচন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ একবার পেছানোর পরও বিএনপি অযৌক্তিকভাবে বলছে একমাস পেছানোর জন্য। কিন্তু তারা এই দাবির পরিপ্রেক্ষিতে তেমন কোনো যুক্তি দিতে পারেনি। অবশ্য তারা বলছে, সামনে বড়দিন আছে, তারা এ উপলক্ষে ছুটিতে থাকবে, তাই আসতে পারবে না।

এমন কথার পরিপ্রেক্ষিতে প্রশ্ন তো আসতেই পারে, তাহলে কি বিদেশি প্রভুরা পর্যবেক্ষণের নামে এসে হুমকি দিয়ে ভোট জালিয়াতির মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি-জামায়াত-কামাল হোসেন গংকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে? বিদেশী প্রভুরা আসতে না পারায় এখন কি বিএনপি- জামায়াত-কামাল হোসেনদের ক্ষমতায় আসার স্বপ্নপূরণ হচ্ছে না?

এই প্রশ্ন এ কারণে আসছে যে, কিছু দাবি করার আগে দাবির ম্যাচিউরিটি ও গ্রহণযোগ্যতা নিয়ে ভেবে দেখাটা জরুরী সবার আগে। তাছাড়া এটাও সত্যি যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিদেশী বন্ধু আছে, উন্নয়ন সহযোগী আছে, কিন্তু কোন প্রভু নেই। সেই হিসেবে যেসব বিদেশী রাষ্টগুলো বাংলাদেশের নির্বাচন কিংবা অন্যান্য বিষয় নিয়ে আগ্রহী তারা অবশ্যই বাংলাদেশের সহযোগী বন্ধু রাষ্ট্র, উন্নয়ন সহযোগী।

কিন্তু এর মানে এমন নয় যে বিদেশী রাষ্ট্রগুলো বাংলাদেশের প্রভু রাষ্ট্র এবং বাংলাদেশ হলো তাদের কলোনী স্টেট। কাজেই তাদের সুযোগ ও সুবিধা মত সময় নিয়ে তারা আসতে পারবে নাকি ছুটিতে যাবে সেইসব বিবেচনায় নিয়ে বাংলাদেশের সাংবিধানিক সিদ্ধান্ত নিতে হবে? একদম হাস্যকর ও ছেলেমানুষি হয়ে গেল দাবিটা।

এ বিষেয়ে আরেকটা প্রশ্ন উত্থাপন করা যেতেই পারে। বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় এমন বিদেশি রাষ্ট্র বা তাদের প্রতিনিধি, কোনো সরকার প্রধান কিংবা তাদের প্রতিনিধি কি বিএনপি-জামায়াত ও কামাল হোসেনের ঐক্যফ্রন্টকে আনুষ্ঠানিক কোনো চিঠি দিয়ে জানিয়েছে যে তারা বড়দিনের ছুটিতে থাকবে তাই আসার ইচ্ছা থাকলেও সম্ভব হচ্ছে না? তারা কি বলেছে, এমন অবস্থায় নির্বাচনে যেও না, নির্বাচনে হেরে গেলে আমাদের কিছু করার থাকবে না? উত্তর কী হবে?

একটা কথা মনে রাখতে হবে, যেখানে নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি-জামায়াত-কামাল হোসেনের ঐক্যজোটের দাবির প্রেক্ষাপটে নির্বাচনকালীন সরকারের প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যেকোন পর্যবেক্ষককে অবাধে আসতে দেয়া হবে। সেখানে বড়দিনের ছুটিকে গুরুত্বে নিয়ে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, এটা কেমন দাবি? বাংলাদেশের গণতন্ত্রে, সংবিধানে কিংবা আইনের শাসনে কি উল্লেখ এমনটা রয়েছে?

আমরা তাহলে কোন দেশে আছি? কারা এই দেশের নির্বাচনে প্রার্থী হয়ে এই দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছে? যদি বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের ভোটার, বাংলাদেশের মিডিয়ার উপর আস্থাই না থাকে, তাহলে এরা শুধুই বিদেশী পর্যবেক্ষকের উপস্থিতি দিয়ে ক্ষমতায় গিয়ে কিভাবে এরা বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসনের বাস্তবায়ন করবে? এরা কি ক্ষমতায় আসার আগেই স্বাধীন বাংলাদেশকে বিদেশীদের কাছে বর্গা দিয়ে কলোনী রাষ্ট্র বানিয়ে ফেলেছে?

জাতীয় ঐক্যফ্রন্ট-নির্বাচনযাহোক, বিএনপি জামাত ও কামাল হোসেনের ঐক্যজোটের মনে রাখা উচিত যে, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে ৫৯৩ জন বিদেশী পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেছিল। প্রশ্ন হচ্ছে, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচন পর্যবেক্ষণে ৫৯৩ জন বিদেশী পর্যবেক্ষকের কাছে যদি বড় দিনের ছুটি, নববর্ষের ছুটি ফ্যাক্টর না হয়ে থাকে, বড়দিন উদযাপন করে নববর্ষের ছুটির আগে নির্বাচন পর্যবেক্ষণ করা সম্ভব হয়ে থাকে তাহলে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বিদেশী পর্যবেক্ষকের কাছে বড়দিনের ছুটি, নববর্ষের ছুটি ফ্যাক্টর হবে কেন?

এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: জাতীয় ঐক্যফ্রন্টনির্বাচননির্বাচন পর্যবেক্ষকপর্যবেক্ষকরাষ্ট্র
Previous Post

বিয়েতে উপহার মানা, চেক চাইলেন দীপিকা

Next Post

উল্টো বিপদে বাংলাদেশ

Next Post

উল্টো বিপদে বাংলাদেশ

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কর্মসূচি বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT