চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশী কোচের অভাব, দেশীদের নিয়েও বিপাকে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 20, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

মিকি আর্থারের শূন্যস্থান পূরণ হবে কাকে দিয়ে এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দিশেহারা হওয়ার দশা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। পছন্দমতো বিদেশী কোচ খুঁজে পাচ্ছে না বোর্ডটি। আবার দেশী কাউকে পছন্দ হলেই তাতে ‘ভেটো’ দিচ্ছেন সাবেক ক্রিকেটাররা!

২৬ আগস্টের মধ্যে আবেদনের শর্ত দিয়ে কোচের খোঁজে নেমেছে পিসিবি। এরইমধ্যে অনেক আবেদন জমা পড়লেও বড় মানের কোচরা তেমন আগ্রহ দেখাচ্ছেন না পাকিস্তানের আসতে। পিসিবির পছন্দের তালিকায় নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন, ইসলামাবাদ ইউনাইটেডের কোচ ডিন জোন্সের নাম থাকলেও দুজনের কাছ থেকে খুব একটা সাড়া পাচ্ছে না বোর্ডটি।

পিসিবির একজন কর্মকর্তা এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছেন, মূলত বোর্ডের প্রস্তাবিত বেতন-ভাতা কাঠামো পছন্দ হয়নি নামীদামী কোচদের। এরসঙ্গে আবার জড়িয়ে আছে নিরাপত্তার বিষয়টিও। দুইদিক বিবেচনা করে সকলে নিজেদের দূরে রাখছেন পাকিস্তানের কোচ হওয়ার ইচ্ছা থেকে।

বিদেশীদের না পেলে দেশীদের মাঝ থেকেই একজনকে কোচ হিসেবে বেছে নিতে চায় পিসিবি। কিন্তু এ নিয়েও তৈরি হয়েছে সমস্যা। এরইমধ্যে দেশী-বিদেশী প্রসঙ্গে দুভাগে ভাগ হয়ে গেছেন পিসিবির কর্মকর্তারা। একদল চান অভিজ্ঞ বিদেশী কোচ। আরেক দলের ভাবনা পাকিস্তান দল চালানোর মতো সক্ষম কোচ দেশেই আছে।

স্থানীয় কোচদের মধ্যে মিসবাহ-উল-হক, রশিদ লতিফ ও নাদিম খান এগিয়ে আছেন। এই তিনজনের একজনেরও জাতীয় দল চালানোর পূর্ব অভিজ্ঞতা নেই। সাবেক অধিনায়ক মিসবাহর সম্ভাবনাই বেশি। এরই মাঝে কন্ডিশনিং ক্যাম্পের দায়িত্বও দেয়া হয়েছে তাকে। কিন্তু তার সক্ষমতা নিয়েও তৈরি হয়েছে কানাঘুষা।

খেলোয়াড়ি জীবনে বেশ ধীর-স্থির প্রকৃতির ছিলেন মিসবাহ। এই স্বভাবটাই যাচ্ছে তার বিপক্ষে। দেশটির সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজার প্রশ্ন যিনি ‘রক্ষণাত্মক’ খেলে গেছেন সারা জীবন তিনি তরুণদের আক্রমণাত্মক খেলার জন্য অনুপ্রাণিত করবেন কীভাবে?

‘অধিনায়কত্ব পেয়েই বিরাট কোহলি তার আগ্রাসী আর আক্রমণাত্মক চেহারা দিয়ে ভারত দলটার চেহারাই পাল্টে দিয়েছে। এমন মানসিকতার কোচ এখন পাকিস্তানের দরকার যিনি তরুণদের রক্তে আক্রমণের বীজ বুনে দিতে পারবেন। আধুনিক ক্রিকেট কী চায় সেটা বুঝে পরিকল্পনা তৈরি করতে পারবেন। ’

‘খেলোয়াড়ি জীবনে মিসবাহ ছিল রক্ষণাত্মক। আক্রমণ করার বদলে অপেক্ষায় থাকতো প্রতিপক্ষ কখন ভুল করে। আরব আমিরাতে এমন খেলে সে অনেক ম্যাচ জিতিয়েছে। কিন্তু পাকিস্তানের এমন একজনকে দরকার যিনি প্রতিপক্ষের পরিকল্পনার দিকে না তাকিয়ে থেকে নিজের বিবেচনা দিয়েই মাত করে দিতে পারবেন।’

Tags: পাকিস্তান ক্রিকেট বোর্ডলিড স্পোর্টস
Previous Post

ব্যাংকের পরিচালন ব্যয় কমাতে বিলাসিতা পরিহারের নির্দেশ

Next Post

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে হাল ছাড়েনি সরকার: আইনমন্ত্রী

Next Post
আইনমন্ত্রী

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে হাল ছাড়েনি সরকার: আইনমন্ত্রী

ইটালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT