চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি শিক্ষার্থীদের যুুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্ত বাতিল করল ট্রাম্প প্রশাসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:39 অপরাহ্ন 15, জুলাই 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Students sitting on steps outside a historic building with columns in a university campus. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে অবস্থান করা শিক্ষার্থীদের বিষয়ে নেয়া নতুন সিদ্ধান্ত বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো তাদের সব ধরনের কোর্স অনলাইনে চালু করার সিদ্ধান্ত নেয়। এর ফলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানায় মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বিভাগ (আইসিই)।

এ নীতি গ্রহণের এক সপ্তাহ পরে মঙ্গলবার বোস্টনে এক ফেডারেল বিচারক নীতিটি বাতিলের  ঘোষণা করেন।

গত ৬ জুলাই দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) জানায়, করোনা ভাইরাসের মহামারির কারণে আগামী সেমিস্টার থেকে আমেরিকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি পুরোপুরি অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে, তাহলে বিদেশি শিক্ষার্থীদের আমেরিকা ত্যাগ করতে হবে। এ ছাড়া সেখানে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদেরও ভিসা দেওয়া হবে না।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি শিক্ষার্থী পুরোপুরি অনলাইন পড়াশোনা করছেন, তাদের অবিলম্বে হয় একটি বিশ্ববিদ্যালয় বা কলেজে অন্তত কিছুসংখ্যক ক্লাসে সশরীরে উপস্থিত থেকে করতে হবে অথবা দেশে ফিরে যেতে হবে।

বিষয়টি নিয়ে এক মার্কিন ব্যক্তি সিএনএনকে বলেন, হোয়াইট হাউস এই প্রস্তাবটির এক ধাক্কা অনুভব করেছে এবং ওয়েস্ট উইংয়ের মধ্যে কেউ কেউ বিশ্বাস করেন যে এটি খুব খারাপ ধারণা এবং কার্যকর করাও কঠিন হতো।

অন্য একটি সূত্র জানায়, হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা শিক্ষার্থীদের চেয়ে কেবল নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগের দিকে মনোনিবেশ করছে। হোয়াইট হাউস চলমান নীতি প্রক্রিয়া সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস বিভাগের নেয়া ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ জুলাই ফেডারেল কোর্টে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। হার্ভার্ড এমআইটির এই পদক্ষেপের সমর্থন করে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আদালতে ওই মামলায় যোগ দেয়। এই সিদ্ধান্তের স্থগিতাদেশ চেয়ে ওই মামলায় যোগ দেয় টেক কোম্পানিগুলো।

একই সঙ্গে গতকাল মঙ্গলবার প্রশাসনের নির্দেশনাটি বাস্তবায়নের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আদালতের শরণাপন্ন হয় ১৮টি অঙ্গরাজ্য ও ডিসট্রিক্ট অব কলম্বিয়া। আর এই চাপের মুখে সিদ্ধান্ত থেকে সরে আসল সরকার।

Tags: ট্রাম্প প্রশাসনবিদেশি শিক্ষার্থী
Previous Post

চিকিৎসক-নার্সদের শ্রদ্ধা জানালেন অমিতাভ বচ্চন

Next Post

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় মৃত ৩৩, শনাক্ত ৩৫৩৩

Next Post
স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সচেতনতায় জনসচেতনতা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় মৃত ৩৩, শনাক্ত ৩৫৩৩

কাদেরের ছবি, বাংলার রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুখোশের আড়ালে যতই মুখ লুকিয়ে রাখুক না কেন, অপরাধ করে ছাড় পাবে না: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT