চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশিদের বৈশাখী আনন্দ

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
12:07 অপরাহ্ন 14, এপ্রিল 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসব উদযাপনে দেশবাসীর মত আনন্দে মাতোয়ারা বিদেশিরা।

নববর্ষের বর্ণীল আয়োজনে শামিল হতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংসদ ভবন এলাকাসহ রাজধানীর বিভিন্ন উৎসমুখর আয়োজনে উপস্থিতি ছিল বিদেশিদের।

রোববার সকালে সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউতে দেখা যায় নতুন পোশাকে ও বর্ণিল সাজে পহেলা বৈশাখ উদযাপন করেছেন বিদেশিরা। অনেকেই এখানে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন, আবার অনেকেই এসেছেন একা। কেউ হাতে রঙ তুলির আঁচড় দিতে ব্যস্ত, কেউবা আবার খাচ্ছেন লাল-নীল আইসক্রিমসহ মুড়ি মুড়কি। তাদের অনেকেই পরেছেন বাঙালির পোশাক পাঞ্জাবি ও লুঙ্গি।

বাংলা নববর্ষ উদযাপন করতে আসা যুক্তরাষ্ট্রের (ইউএসএ) নাগরিক মিঃ স্যাম চ্যানেল আই অনলাইনকে বলেন: এটা অসাধারণ একটা সাংস্কৃতিক উৎস বলেই আমার মনে হচ্ছে। আমি সকাল থেকেই এ আয়োজন উপভোগ করছি। আমি এরকম উৎসব খুবই ভালোবাসি। তাই ফ্যামিলির সবাইকে নিয়ে ইউএসএ থেকে বাংলাদেশে এসেছি পহেলা বৈশাখ আর কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য।

এদিকে যুক্তরাষ্ট্রের একজন শিক্ষিকা মিসেস ট্রেসি চ্যানেল আই অনলাইনকে বলেন: এটা অনেক মানুষের একটা মিলনমেলার উৎসব। আর এখানকার মানুষেরা খুবই আন্তরিক। বাংলা নববর্ষের এ দিনটা আমার খুব ভাল লাগছে। আজ ঘুরে বেড়াচ্ছি আর আনন্দ করছি।

এদিকে রঙ তুলিতে মুখে ‘শুভ নববর্ষ’ লিখে আনন্দে মাতোয়ারা ১৫ বছর বয়সী লুকি। পহেলা বৈশাখ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের এই তরুণ চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘আমি ইউএসএ থেকে আমার পরিবারে সঙ্গে এদেশে এসেছি। আমরা সবাই আজ রঙিন নতুন পোশাক পরেছি। রঙ দিয়ে মুখ একেঁছি এবং সকাল থেকেই আনন্দ করছি।

Tags: বিদেশিমানিক মিয়া এভিনিউশুভ নববর্ষ
Previous Post

জুভেন্টাসের অপেক্ষা আরও বাড়ল

Next Post

অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ

Next Post

অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ

বৈশাখ-নতুন বছর-বাংলা নববর্ষ

‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT