চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়বেলায় কুকের বিরল কীর্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘ এক যুগের টেস্ট ক্যারিয়ার থামবে একদিন পরই। বিদায়বেলায় দারুণ এক কীর্তি গড়লেন অ্যালিস্টার কুক। অভিষেক আর ক্যারিয়ারের শেষ টেস্টে সেঞ্চুরির বিরল অর্জন এখন তার নামের পাশে। টেস্ট ক্রিকেটের ইতিহাসেই যে কীর্তি আছে কেবল আর চারজনের।

কুকের টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০৬ সালে, নাগপুরে ভারতের বিপক্ষে। বাঁহাতি উদ্বোধনীর অভিষেক সেঞ্চুরিতে ম্যাচ ড্র করে ফিরেছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৬০ রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০৪, আগমনী বার্তা সেদিনই জানান দেন কুক।

২০১৮তে এসে যখন ৩৩ বছর বয়সে বিদায় বললেন, দীর্ঘ পথ চলায় টেস্ট ক্যারিয়ারে যুক্ত করেছেন ১৬১টি ম্যাচ। যার শেষ টেস্টের দুই ইনিংসেও অভিষেকের মতই কীর্তি। ওভালে প্রথম ইনিংসে সম্ভাবনা জাগিয়ে ৭১ রানে ফেরার পর দ্বিতীয় ইনিংসে লাঞ্চ বিরতির আগেই সেঞ্চুরির তুলে নিয়েছেন। ১০৩ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নবিরতিতে গেছেন কুক।

এটি কুকের ৩৩তম টেস্ট সেঞ্চুরি। ফিফটি আছে ৫৭টি। কিংবদন্তি হয়ে ওঠা কুক ১২ হাজার টেস্ট রান পেরিয়ে গেছেন। সর্বকালের সেরা টেস্ট রান সংগ্রাহকের পাঁচ নম্বরে থেকে থামছেন। সর্বোচ্চ ইনিংসটি ২৯৪ রানের। পথে আরও অনেক রেকর্ড যুক্ত করেছেন কুক-নামের পাতাটিতে। যার মধ্যে অন্যতম হয়ে থাকবে অভিষেক ও শেষ টেস্টে সেঞ্চুরি ছোঁয়ার কীর্তিটি।

কুকের আগে চারজনের আছে অভিষেক ও বিদায়ী টেস্টে শতক ছোঁয়ার অর্জন। শুরুটা করেছিলেন অস্ট্রেলিয়ার রেগ ডাফ। সেই ১৯০৫ সালে বিদায়ী টেস্টে ইংল্যান্ডের বিপক্ষেই ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন, আর অভিষেকে নামের পাশে ছিল ১০৪ রান, ইংলিশদের বিপক্ষেই।

দ্বিতীয় কীর্তিটি বিল পন্সফোর্ডের, অস্ট্রেলীয় সাবেক অভিষেকে ১১০ আর বিদায়বেলায় ২৬৬ রানের ইনিংস খেলে নিজেকে আরেকধাপ উচ্চতায় তুলে নেন। ১৯৩৪ সালে তার বিদায়ী টেস্ট ছিল ইংল্যান্ডের বিপক্ষে, অভিষেকও ছিল ইংলিশদের বিপক্ষেই।

পরের কীর্তিও আরেক অজি তারকার। নামটি গ্রেগ চ্যাপেল। অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে ১০৮ রানের পর পাকিস্তানের বিপক্ষে ১৯৮৪ সালে শেষ টেস্টে ১৮২ রানের ইনিংস খেলেছিলেন।

এলিট তালিকায় চতুর্থ ব্যক্তিটি ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে ১১০ রানের ইনিংস খেলার পর ২০০০ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্টে ১০২ রানের ইনিংস খেলেছিলেন ম্যাচ ফিক্সিং বিতর্কে ওই টেস্টের পর ভারত দলে ব্রাত্য হয়ে পড়া সাবেক অধিনায়ক।

Tags: অ্যালিস্টার কুকভারত-ইংল্যান্ড টেস্টলিড স্পোর্টস
Previous Post

বিএসইসির রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Next Post

আকিফাকে ধাক্কা দেয়া বাসের মালিক ও ড্রাইভারের জামিন

Next Post

আকিফাকে ধাক্কা দেয়া বাসের মালিক ও ড্রাইভারের জামিন

অক্টোবরে ব্যাংকার্স কাপ টি-টুয়েন্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT