চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্ন বিতর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ ডিনের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:55 অপরাহ্ন 10, ডিসেম্বর 2017
in শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, লাল ইটের গেট ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের ২০১৭-১৮ ভর্তি পরীক্ষায় সাম্প্রদায়িক প্রশ্ন নিয়ে শাস্তি পাওয়ার পর এবার পদত্যাগ করলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক এম এ বারী জানান, ব্যক্তিগত সমস্যা দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তবে উপাচার্য অনুমোদন না দেওয়া পর্যন্ত তিনি ঐ পদে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যক্তিগত সমস্যা থাকার কারণে পদত্যাগ করেছি।’

অধ্যাপক মোস্তাফিজুর রহমান ২০১৬ সালের ২৪ মার্চ ডিন ক্যাটাগরিতে বিএনপিপন্থী সাদা প্যানেল থেকে নির্বাচিত হন।

এর আগে গত ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪৭৪ তম সিন্ডিকেট সভায় চারুকলা অনুষদের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উষ্কানিমূলক প্রশ্ন প্রণয়নের অভিযোগে অনুষদটির ডিন অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও চারুকলার সহকারী অধ্যাপক জিল্লুর রহমান ১০ বছরের জন্য যেকোন পরীক্ষা সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করতে পারবেন না বলে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান

এছাড়া ডিনের পদ থেকে অব্যাহতির জন্য যদি আইনগত বাধা না থাকে তাহলে ডিনকে অব্যাহতি দেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয় ঐ সভায়। সিদ্ধান্তের ৪ দিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন অধ্যপক মোস্তাফিজুর রহমান।

গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত চারুকলা অনুষদভুক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নে ‘পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কী?’ এবং ‘মুসলমান রোহিঙ্গাদের উপর মায়েনমারের (মিয়ানমার) সেনাবাহিনী ও বৌদ্ধধর্মাবলম্বীরা সশস্ত্র হামলা চালায় কত তারিখে?’ -এমন দু’টি প্রশ্ন রাখা হয়। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।

ওই দুটি প্রশ্নকে সাম্প্রদায়িক উসকানি উল্লেখ করে বামপন্থী ছাত্র সংগঠন ও শিক্ষকরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরে ওই ঘটনায় ২৮ অক্টোবর উপ-উপার্চায অধ্যাপক আনন্দ কুমার সাহাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির প্রতিবেদনের পরই সিন্ডিকেটে দুই শিক্ষককে সাজা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Tags: বিতর্কিত প্রশ্নরাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

মানবাধিকার দিবসে ঘরে-বাইরে নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

Next Post

জয়: দ্য ফ্লাওয়ার অব ওয়ার!

Next Post
আব্রামের কী হবে?

জয়: দ্য ফ্লাওয়ার অব ওয়ার!

বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সেমিফাইনালে’ বৃষ্টি বাধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT