চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিতর্কিত’ গোলে বার্সার জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 পূর্বাহ্ন 24, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সার খেলোয়াড়রা মাঠে খেলছে, একটি বিতর্কিত গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের ৮৭ মিনিটে জর্ডি আলবা ফেররান তরেসের উদ্দেশে বল বাড়িয়ে দিলে সরাসরি শট না নিয়ে ফ্রেঙ্কি ডি জং কে বাড়িয়ে দেন। বার্সা ম্যাচের একমাত্র গোল পায়। তবে গোল স্কোরার আগে থেকেই অফ-সাইড এরিয়ার ভিতরে থাকলেও ম্যাচ রেফারির চোখে পড়েনি। যার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত আলাভেসের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ঘরের মাঠ মেনডিজোরুজাতে জাভি হার্নান্দেজের দলের কঠিন পরীক্ষা নিয়েছে আলাভেস। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। এ জয়ে লা লিগায় ৩৫ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান পাঁচ নাম্বারে।

ম্যাচের ১২ মিনিটেই প্রথম সুযোগ এসেছিল বার্সার। তবে বরাবরের মতো এ ম্যাচেও ফিনিশিং ঘাটতি ভুগিয়েছে জাভিকে। এরপর দু দলই লড়াই করলেও ম্যাচের সহজ সুযোগ হাত ছাড়া করে আলাভেস তারকা পেরা পন্স। বার্সা গোল রক্ষককে একা পেয়েও গোল আদায় করতে না পারলে গোল শূন্য গোলে ড্র নিয়ে বিরতিতে যায় দু-দল।

বিরতি থেকে ফিরে সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে আলাভেস ফরোয়ার্ডরা। ম্যাচের ৬২ মিনিটে বার্সার হয়ে সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি জেরার্ড পিকে। এর পর কাঙ্ক্ষিত গোল পেতে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত। বিতর্কিত গোল নিয়ে শেষ পর্যন্ত বিজয় উৎসব করেছে বার্সা।

তবে ম্যাচে পেদ্রির ক্ষিপ্রতা মন কেড়েছে জাভির।ম্যাচ শেষে তাই ১৯ বর্ষী পেদরির বন্দনা গেয়েছেন।

‘ সে অসাধারণ এক তরুণ ফুটবলার। মাত্র ১৯ বছর বয়সেই সে দারুণ করছে। এক কথায় সে দারুণ। আগামীর মডেল ফুটবলার। সে তার যোগ্যতা দিয়ে আগামী দিনে সেরা দের একজন হবে বলেই আমি বিশ্বাস করি।’

আগামী ৬ ফেব্রুয়ারি পয়েন্ট টেবিলের চারে উঠার লড়াইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সা। অন্যদিকে বার্সাকে হারিয়ে অবস্থান ধরে রেখে পয়েন্ট ব্যবধান বাড়ানোটাই লক্ষ্য অ্যাথলেটিকো মাদ্রিদের।

Tags: জংজাভিপেদ্রিবার্সেলোনা-আলাভেসলা লিগালিড স্পোর্টস
Previous Post

বুরকিনা ফাসোতে সেনা অভ্যুত্থানের চেষ্টা

Next Post

ইউক্রেন থেকে মার্কিন দূতাবাসের কর্মীদের দেশে ফেরার নির্দেশ

Next Post
মার্কিন দূতাবাসের প্রবেশদ্বার ও কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন থেকে মার্কিন দূতাবাসের কর্মীদের দেশে ফেরার নির্দেশ

নাজি শিবিরের প্রবেশদ্বার, ইতিহাসের স্মৃতি বহন করে. Channel i News - চ্যানেল আই নিউজ

পোল্যান্ডে নাৎসি স্যালুটের দায়ে ডাচ পর্যটক আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT