চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে অনুমোদন পেল বিতর্কিত অভিবাসন আইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 23, এপ্রিল 2018
in আন্তর্জাতিক
A A
ফ্রান্স-অভিবাসন আইন-ইমানুয়েল মাক্রোঁ

শরণার্থীদের বৈধভাবে আশ্রয় গ্রহণ ব্যবস্থা আরও কড়াকড়ি করে নতুন একটি কঠোর অভিবাসন আইন পাস করেছে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি।

নতুন অভিবাসন বিলে আশ্রয় আবেদন জমাদানের শেষ সময় কমিয়ে আনা হয়েছে, অবৈধ অভিবাসীদের আটক রাখার সম্ভাব্য সময় দ্বিগুণ করা হয়েছে এবং ফ্রান্সে অবৈধ অনুপ্রবেশের দায়ে নতুন করে এক বছরের কারাদণ্ড নির্ধারিত হয়েছে।

অভিবাসী ও শরণার্থী অনুপ্রবেশ নিয়ন্ত্রণে আনতে ফরাসি পার্লামেন্টে কয়েকশত সংশোধনী প্রস্তাব জমা পড়েছিল। সেখান থেকে বেছে খসড়া বিলের ওপর ভোট হয় গত শনি ও রোববারে।

সেখানে ১৩৯ ভোটের বিপরীতে ২২৮ ভোটে অনুমোদন পেয়েছে নতুন অভিবাসন বিল। ভোট দেয়া থেকে বিরত ছিলেন ২৪ সংসদ সদস্য।

এই আইনকে কঠোর না বলে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর ক্ষমতাসীন মধ্যপন্থি দল লা রিপাবলিক এন মার্চে (এলআরইএম) বলছে, এটি ফ্রান্সে আশ্রয় আবেদন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।ফ্রান্স-অভিবাসন আইন-ইমানুয়েল মাক্রোঁ

তবে বিরোধী দলীয় নেতা এবং মানবাধিকার সংস্থাগুলোর মতে, নতুন নেয়া ব্যবস্থাগুলো একটু বেশিই হয়ে গেছে।

এলআরইএম-এর সদস্য জ্য-মিশেল ক্লেমেন্ত আইনটির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। দলের আরও ১৪ জন ভোটদানে বিরত ছিলেন।

ভোটের পর প্রকাশিত বিবৃতিতে ক্লেমেন্ত বলেন, ‘আমরা এর মধ্য দিয়ে আমাদের সবসময় প্রচার করা সর্বজনীন বার্তাটি বিশ্ব নাগরিকদের কাছে পৌঁছাতে পারছি কিনা, এ ব্যাপারে আমি নিশ্চিত নই।’ফ্রান্স-অভিবাসন আইন-ইমানুয়েল মাক্রোঁ

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আশঙ্কা করছে, আশ্রয় আবেদনের সময়সীমা কমিয়ে ফেললে তা সবচেয়ে বেশি নাজুক অবস্থায় থাকা আশ্রয়প্রার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ ওই সময়সীমার মধ্যে আবেদন করতে না পারার সম্ভাবনা তাদেরই বেশি।

সংস্থাটির ফ্রান্সে নিযুক্ত পরিচালক বেনেডিক্ট জেনেরোদ বিবৃতিতে বলেছেন, আরও বেশি কার্যকর আশ্রয় ব্যবস্থা নিশ্চিত করার ছদ্মবেশে আসলে এই বিল এমন কিছু বিষয় আশ্রয় গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করছে যা বরং সুরক্ষা পাবার সুযোগ ধ্বংস করে দেবে।

বিভিন্ন মহল থেকে বিতর্কিত আইনটি আগামী জুনে ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে আলোচনায় উঠবে।

Tags: অবৈধ অভিবাসীঅভিবাসন
Previous Post

বিশ্বকাপ খেলেই বিদায় চান যুবরাজ

Next Post

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন মার্কেটিং বিভাগ

Next Post

কুমিল্লা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন মার্কেটিং বিভাগ

ভারতের প্রধান বিচারপতিকে অপসারণ প্রস্তাবের নোটিশ খারিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT