চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দক্ষিণাঞ্চলের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন গণমাধ্যমকর্মীরা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 অপরাহ্ন 17, এপ্রিল 2022
in বাংলাদেশ
A A
গণমাধ্যমকর্মীরা দক্ষিণাঞ্চলের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণাঞ্চলের উন্নয়ন-অগ্রগতির প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন গণমাধ্যমকর্মীরা। রবিবার ঢাকাস্থ বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের ( বিডিজেএ) আয়োজিত ইফতারে বক্তারা এমন প্রত্যাশার কথা বলেছেন।

রাজধানীর কারওয়ান বাজারের বিটিএমসি ভবনের রেইনী রুফ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বরিশাল বিভাগের গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

বিডিজেএর সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব সৈকতের পরিচালনায় ইফতারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন সাথী, এফবিসিসিআইয়ের পরিচালক ও বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি মো: নিজাম উদ্দিন, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ, সংসদ সদস্য ও মধুমতি টাইলস লিমিটেডের চেয়ারম্যান সুলতানা নাদিরা, বীমা নিয়ন্ত্রক সংস্থার সাবেক সদস্য সুলতান উল আবেদিন মােল্লা, নৌ যাত্রী পরিবহন সংস্থার পরিচালক মাসুম খান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পদ্মা সেতুসহ নানা উন্নয়নমূলক কাজ হচ্ছে। ফলে ভবিষ্যতে দেশের অর্থনীতির অন্যতম স্পট হবে দক্ষিণাঞ্চল। এজন্য উন্নয়নের কথাগুলো প্রচার প্রচারণাসহ সার্বিক অগ্রগতিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এসময় সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন বক্তারা।

সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, ডিআরইউর সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, বিএফইউজের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশীদ, বিএফএইজের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ নাজমুল হক সৈকত, বিএফইউজের একাংশের কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন, ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, রফিক রাফী, তাপসী রাবেয়াসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

এছাড়াও সিনিয়র সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাভিশনের বদরুল আলম নাবিল, মোস্তফা আকমল, নাদিরা কিরণ।
বিডিজেএর কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এম এম বাদশাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সানবীর রুপল, সাংগঠনিক সম্পাদক মাহবুব জুয়েল, ফাহিম মোনায়েম, নাদিরা জাহান, বোরহান উদ্দিন, লাইজুল ইসলাম, মিজানুর রহমান মিন্টু, শফিকুল ইসলাম শামীম।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

Tags: ইফতার মাহফিলপদ্মা সেতুবিডিজেএ
Previous Post

কক্সবাজারে তিন দিনব্যাপী রাখাইনদের জলকেলি উৎসব

Next Post

ইংল্যান্ড ক্রিকেটের নতুন ম্যানেজিং ডিরেক্টর রবার্ট কি

Next Post
ইংল্যান্ড ক্রিকেটের নতুন ম্যানেজিং ডিরেক্টর রবার্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড ক্রিকেটের নতুন ম্যানেজিং ডিরেক্টর রবার্ট কি

জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট, বসার ঘরে বসে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জো বাইডেনকে ইউক্রেন সফরের আহ্বান জেলেনস্কির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT