চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘মিলেছি মেলবন্ধনে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 অপরাহ্ন 03, জানুয়ারি 2020
in বিনোদন
A A

বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে শনিবার রাত আটটার বাংলা সংবাদের পর পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ পরিবেশিত বিনোদনমূলক বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘মিলেছি মেলবন্ধনে’ প্রচারিত হবে।

সর্বাধুনিক প্রযুক্তির ক্যামেরা ও ইকুইপমেন্ট ব্যবহার করে ধারণ করা এই অনুষ্ঠানে থাকছে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর শুভেচ্ছা বক্তব্য, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উপর একটি সচিত্র প্রতিবেদন, নাট্যকার মান্নান হীরার চিত্রনাট্যে সাম্প্রদায়িক সম্প্রীতির আলোকে নির্মিত একটি নাটিকা।

প্রখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের ‘শোনো একটি মুজিবরের থেকে’ গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে এই গানের চিত্রায়ন করা হয়।

এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। রাজধানী ঢাকাসহ গোপালগঞ্জ, বান্দরবান, কক্সবাজার সমুদ্র সৈকত, সী গাল হোটেল, হোটেল দি কক্স টুডে, লং বিচ হোটেল ও মারমেইড বিচ রিসোর্টসহ বিভিন্ন দৃষ্টিনন্দিত স্থানে ম্যাগাজিন অনুষ্ঠানের চিত্রায়ন করা হয়েছে।

দেশসেরা কণ্ঠশিল্পীদের বেশ কিছু জনপ্রিয় গানে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে কোরিওগ্রাফিতে ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ ও রহিম।

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ গানটি দিয়ে বঙ্গবন্ধুর সমাধিস্থলেই শেষ হয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘‘মিলেছি মেলবন্ধনে’’।

অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি শেখ মুহম্মদ মারুফ হাসান। সার্বিক সমন্বয়ে ছিলেন ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান এবং অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান ও মো. আবু আশরাফ সিদ্দিক।

ম্যাগাজিন অনুষ্ঠানটি সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, অপরাধ দমন করে মানুষের জীবন, সম্মান ও সম্পদের নিরাপত্তার বিধান করার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও সমান ভূমিকা রাখছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে পুলিশের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘মিলেছি মেলবন্ধনে’ সেটাই তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুন নেছা ও ইফতেখায়রুল ইসলাম।  এস এ হক অলিকের নির্দেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাছুদ-এ হাসান।

Tags: পুলিশ সপ্তাহ ২০২০বিটিভি
Previous Post

দ্বিতীয় সপ্তাহে আরো বেশি প্রেক্ষাগৃহে ‘মায়া’

Next Post

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের তৃতীয় দিনে প্রদীপ প্রজ্জ্বলন

Next Post
খুবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের তৃতীয় দিনে প্রদীপ প্রজ্জ্বলন

আওয়ামী লীগ একটি অনুভূতির নাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT