চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে নজরুলের গান নিয়ে ‘জেমস অব নজরুল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:08 অপরাহ্ন 03, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- বিজয় দিবসে নজরুলের গান

চ্যানেল আই অনলাইন- বিজয় দিবসে নজরুলের গান

জাতীয় কবি হয়েও কোথায় যেন অবহেলিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুলের লেখা অসংখ্য গান এখনও মানুষের অজানা। দেশের আপামর জনগণের কাছে নজরুলের গানকে তুলে ধরার জন্য ‘নজরুল পদক’ প্রাপ্ত নজরুলসংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক বিশেষ দিবসগুলোর জন্য নজরুলের গান নিয়ে মিউজিক ভিডিও নির্মাণের উদ্যোগ নিয়েছেন। ‘জেমস অব নজরুল’ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে এর আগে বের হয়েছে আরও বেশ কয়েকটি মিউজিক ভিডিও।

২০১৭ এর বিজয় দিবসকে সামনে রেখে এ প্রকল্পের আওতায় তিনি তৈরি করেছেন নতুন মিউজিক ভিডিও। ‘ঝড় ঝঞ্ঝায় ওড়ে নিশান’ শিরোনামের নজরুলের জাগরণীমূলক এই গানের মিউজিক ভিডিও পরিকল্পনা ও পরিচালনা করেছেন সাদিয়া আফরিন মল্লিক।

এই গানের সংগীতায়োজক শেখ জসিম ও অন্যতম কণ্ঠশিল্পী নাসিমা শাহীন ফ্যান্সিকে নিয়ে সম্প্রতি চ্যানেল আই ভবনে এসেছিলেন সাদিয়া আফরিন মল্লিক। সেখানেই জানালেন তাঁদের নতুন সৃষ্টির কথা।

সাদিয়া আফরিন মল্লিক জানান, কাজী নজরুল ইসলামের গানের যে চেতনা, সেগুলো নিয়ে কাজ হচ্ছে না। ভারতে রবীন্দ্রতীর্থ গড়ে উঠেছে, কিন্তু আমাদের দেশে নজরুল নিয়ে কোন উন্মাদনা নেই। জাতীয় বিশেষ দিনে যেন অন্তত মানুষ নজরুলকে মনে রাখে তাই কাজী নজরুল ইসলামের গান নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি।

এর আগে নজরুল নিয়ে তাঁর কাজের সঙ্গে একাত্ম ঘোষণা করেছিলেন সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হকও। তাঁদের সঙ্গে মানববন্ধনে দাঁড়িয়ে খোলা গলায় গানও গেয়েছিলেন সেসময়। তাঁর কথা বারবার স্মরণ করলেন সাদিয়া আফরিন মল্লিক।

নজরুলকে নিয়ে তেমন কোন তথ্যচিত্রের উপস্থিতিও দেখা যায় না বাংলাদেশে, সেসব নিয়েও কাজ করার ইচ্ছা আছে বলে জানালেন তিনি। নজরুলের গানকে তিনি দেশের বাইরেও তুলে ধরার স্বপ্ন দেখেন।

এবারের মিউজিক ভিডিওর সংগীতায়োজক শেখ জসিম জানালেন, এক ধরনের দায়বদ্ধতা থেকেই কাজী নজরুল ইসলামের গান নিয়ে করা কাজে সাদিয়া আফরিনের সাথে যোগ দিয়েছেন তিনি।

এই গানের অন্যতম শিল্পী নাসিমা ফ্যান্সি বললেন, এত বছর পরেও নজরুলের সব গান যুগের সঙ্গে প্রাসঙ্গিক, আর সে জন্যই নজরুলের গান এ যুগে এসেও একই রকম নতুন। এই গানের কাজ করতে কোন ধরনের ক্লান্তিবোধ তাঁদের হয় নি নজরুলের প্রতি ভালবাসার কারণেই।

‘ঝড় ঝঞ্ঝায় ওড়ে নিশান’- এ কণ্ঠ দিয়েছেন ফাতেমা তুজ জোহরা, শাহীন সামাদ, নাশিদ কামাল, নাসিমা শাহীন, সাদিয়া আফরিন মল্লিক, শেখ জসিম, বিজন চন্দ্র মিস্ত্রী প্রমুখ। বিজয় দিবসের আগে থেকেই চ্যানেল আই সহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে ‘জেমস অব নজরুল’ এর নতুন প্রযোজনা।

Tags: ফাতেমা তুজ জোহরাসাদিয়া আফরিন মল্লিক
Previous Post

রাশিয়ার সঙ্গে ফ্লিনের যোগাযোগ আইনসিদ্ধ ছিল: ট্রাম্প

Next Post

নাসিরদের টিকে থাকার এক জয়

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসিরদের টিকে থাকার এক জয়

বর্ষপূর্তির কার্যক্রম তুলে ধরলেও প্রশ্নের জবাব দেয়নি উবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT