চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বুধবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিজিবি ও বিএসএফের লোগো ও পতাকা, সীমান্ত সম্মেলনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আগামীকাল বুধবার থেকে শুরু হবে।

আগামীকাল থেকে ঢাকায় ওই সম্মেলন শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত। সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০:৪৫ মিনিটে বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে শুরু হবে।

এর আগে গত রোববার থেকে ঢাকায় তিন দিনের ওই সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিনই জানানো হয়, বাংলাদেশের উদ্দেশে রওনা করার আগে উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিএসএফ প্রতিনিধি দল ঢাকা পৌঁছাতে পারেনি। ফলে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমও স্থগিত করে ঢাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এর নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালকরা ও বিজিবি সদর দপ্তরের সংশ্লিষ্ট স্টাফ অফিসাররা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রতিনিধিত্ব করবেন।

সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা এর নেতৃত্বে ৬ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ০৮:৩০ ঘটিকায় সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষে বিএসএফ প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবেন।

Tags: বিজিবি-বিএসএফসীমান্ত সম্মেলন
Previous Post

অভিযোগ মিথ্যে হলে ৭ ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার

Next Post

পেঁয়াজের দাম একদিনেই বাড়ল ৪০ থেকে ৫০ টাকা

Next Post
রপ্তানি বন্ধ থাকলেও বাজারে আছে আগের মজুত ভারতীয় পেঁয়াজ

পেঁয়াজের দাম একদিনেই বাড়ল ৪০ থেকে ৫০ টাকা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিতে নোবেল: বাংলাদেশি মার্কিন গবেষক ও তার প্রতিষ্ঠান মনোনীত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT