বিচ্ছেদের পর আবারও একসঙ্গে দেখা গেল মার্কিন পপতারকা জাস্টিন বিবার এবং সেলেনা গোমেজকে। একসঙ্গে নাস্তার টেবিলে ছিলেন তারা। ক্যালিফোনিয়ার ওয়েস্টলেক ভিলেজের এক রেস্তোরায় তাদের একত্রে দেখা যায়। এসময় বিবার তার হুডি দিয়ে মুখ নিজেকে আড়াল করার চেষ্টা করলেও সেলেনা ছিলেন বেশ সাবলীল।
দীঘ বিচ্ছেদের পর কেউ কাউকে বুঝি এখনও মন থেকে আড়াল করতে পারেননি। তাই শুধু এবার বললে ভুল হবে, গত সপ্তাহেও বেশ কয়েকবার তাদেরকে একসঙ্গে দেখা গেছে। এসব দেখে অনেকের মনে একটা প্রশ্নই ঘুরে ফিরে আসছে তবে কি আবারও এক হতে যাচ্ছেন বিবার-সেলেনা! বিবার-সেলেনার বিচ্ছেদ হয় ২০১৪ সালে।
অন্যদিকে ১৯ নভেম্বর মঞ্চে ফিরছেন মার্কিন পপতারকা সেলেনা গোমেজ। ২৫ বছর বয়সী এই অভিনেত্রী ও সংগীতশিল্পী শারীরিক অসুস্থতা ও মানসিক অবসাদের কারণে মঞ্চ থেকে অনেকদিন দূরে ছিলেন।
সর্বশেষ অ্যালবাম ‘রিভাইভাল’ মুক্তি পায় ২০১৫ সালে। এরপর ২০১৬ সালে ‘রিভাইভাল ট্যুর’ হঠাৎ করেই বাতিল করেন সেলেনা। কারণ হিসেবে জানান তাঁর বিষণ্ণতা কাটাতে তিনি কিছুটা সময় নিতে চান। এদিকে মাঝের এই সময়গুলোতে বন্ধুত্ব, আড্ডা এসবের পাশাপাশি বিবার তার মিউজিক ট্যুর নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। হয়তো একাকিত্ব থেকে কিছুটা মুক্তি পাবার জন্য বিবার এই কৌশল বেছে নিয়েছিলেন। টাইমস অব ইন্ডিয়া।









