চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি থেকে বের হতে চাই: আইন উপদেষ্টা

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
1:58 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, আদালত
A A
বিচার বিভাগে আইন উপদেষ্টা বক্তৃতা, মানুষকে হয়রানি থেকে মুক্তির উপায় আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা থেকে বেরিয়ে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার সারাদেশের বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের দেয়া অভিভাষণ অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় আইন উপদেষ্টা বলেন, ‘আমরা প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ঢালাও মামলা ও বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা এবং মানুষের জীবন জীবিকাকে নিশ্চিহ্ন করা থেকে বেরুতে চাই।’

বিচারপতিদের উদ্দেশে ড.আসিফ নজরুল বলেন, বিচারপতিদের কাছে মানুষ বিচার চাইতে আসে। তারা বিব্রতবোধ করেন। কেন বিব্রতবোধ করেন আপনি? বিব্রতবোধ করবেন যখন আপনার ভাই বোন বিচার চাইতে আসবে।

প্রধান উপদেষ্টার এক মামলার প্রসঙ্গ টেনে আইন উপদেষ্টা বলেন, আপনারা বর্তমান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আর্জি গ্রহণ করতে বিব্রতবোধ করেছিলেন। কেন করেছিলেন। আপনার এটা দায়িত্ব না? আপনার এটা সাংবিধানিক দায়িত্ব না? আপনি শুনে (শুনানি গ্রহণ করে) রিজেক্ট করে দেন। সমস্যা নেই। আপনি শুনবেনই না।

আদালতে বিচার প্রার্থী যাতে হামলার শিকার না হন সে আহবান জানিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আমাদের দেশের আইনে তো কোথাও নাই যে, বিচার প্রার্থী যারা আছেন তাকে আপনি হামলা করেন। তাই এগুলো না করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দেন।’

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অভিভাষণ দেন। এছাড়া বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। ছাত্র-জনতার আন্দলোনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে বিচারকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নওগাঁর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল ও খুলনার জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন। অভিভাষণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা ও সারা দেশের বিচারকরা উপস্থিত ছিলেন।

Tags: আইন উপদেষ্টাপ্রধান বিচারপতি
Previous Post

অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতেই রাঙ্গামাটি-খাগড়াছড়ির ঘটনা: মির্জা ফখরুল

Next Post

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়ে আইসিইউতে বলিউড অভিনেতা

Next Post
গাড়ি দুর্ঘটনায় গুরুতর আঘাতপ্রাপ্ত বলিউড অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়ে আইসিইউতে বলিউড অভিনেতা

পররাষ্ট্র উপদেষ্টার সাথে জয়শঙ্করের বৈঠকের সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র উপদেষ্টার সাথে জয়শঙ্করের বৈঠকের সম্ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT