চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচার বর্হিভূত হত্যাকাণ্ড নিয়ে এনজিওর তথ্য দেশের বিরুদ্ধে অপপ্রচার: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোদির সফর নিয়ে দুশ্চিন্তা নেই বলে মন্তব্য করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশেদ আহমেদ, যুক্তরাষ্ট্র:

বিচার বহির্ভুত হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৮ সালে দেশে কোন বিচার বহির্ভুত হত্যাকাণ্ড ঘটেনি। এ নিয়ে মানবাধিকার সংস্থার তথ্য অপপ্রচার বলেও মন্তব্য তার। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “অনেক দিন ধরে দেশে বিচার বহির্ভুত হত্যার খবর পাওয়া যায়নি। ‘অধিকার’ যে ১৮ জনের মৃত্যুর কথা বলেছে সেগুলো ‘অন দ্যা লাইন অব ডিউটি’ অবস্থায় মৃত্যু। যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করা হয় তাহলে একই সময়ে পুলিশই এক হাজার চার জনকে হত্যা করেছে। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে বর্তমান সরকার সঠিক পথে এগুচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিএনপি-জামাত জোট বিদেশী লবিস্ট নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিচার বর্হিভূত হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন এনজিওর তথ্যকে দেশের বিরুদ্ধে অপপ্রচার বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রম সম্পর্কে অবহিত করতে সংবাদ সম্মেলনে তারা এসব কথা জানান।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম জানান, বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপি-জামাত। তিনি বলেন, “দেশের জনগণের সমর্থন না পেয়ে বিএনপি-জামাতের কিছু অংশ বাইরে থেকে বিভিন্ন লবিস্ট নিয়োগ করে সমর্থন আদায়ের চেষ্টা করে। এভাবে তারা অতীতে সফল হয়নি। বর্তমানেও সফল হবে না। এমনকি ভবিষ্যতেও সফল হওয়ার কোন সম্ভাবনা নেই।”

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরো ৭৩ লাখ ভ্যাকসিন দেয়ার আশ্বাস দিয়েছে বলে জানান জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি রাবাত ফাতেমা।

Previous Post

‘জাতিসংঘে শেখ হাসিনার স্বীকৃতি বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক’

Next Post

নোলক বাবুর কাছে গান শিখছেন এরশাদপুত্র, হতে চান গায়ক

Next Post
নোলক বাবুর কাছে গান শিখছেন এরশাদপুত্র, হতে চান গায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

নোলক বাবুর কাছে গান শিখছেন এরশাদপুত্র, হতে চান গায়ক

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে সেনাপ্রধানের অভিষেক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT