চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতি ও আইনজীবীদের কালো কোর্ট-গাউন পরতে হবে না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 পূর্বাহ্ন 12, আগস্ট 2020
in - সেমি লিড, আদালত
A A
বিচারপতি ও আইনজীবীদের জন্য কালো কোর্ট-গাউন পরিধান না করার নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোর্ট ড্রেসের বাধ্যাতামূলক অনুষঙ্গ কালো কোর্ট ও গাউন ছাড়াই এবার সাদা শার্ট-প্যান্ট/শাড়ি কিংবা সালোয়ার-কামিজ পরে মামলার শুনানিতে অংশ নিতে পারবেন হাইকোর্টের বিচারপতি এবং আইনজীবীরা।

করোনাভাইরাস সংক্রমণ ঝুকির মধ্যে আদালতের কার্যক্রম চলার প্রেক্ষাপটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে মঙ্গলবার রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানাে যাচ্ছে যে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের ভার্চুয়াল অংশগ্রহণে গত ৬ আগস্ট অনুষ্ঠিত ‘ফুল কোর্ট সভা’র সিদ্ধান্তের আলোকে করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলার শুনানীকালে হাইকোর্টের বিচারপতি এবং আইনজীবীগণ ক্ষেত্রমত টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ পরিধান করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিজ্ঞপ্তি বলবৎ থাকবে।’

করোনাভাইরাস

এদিকে আজ সকাল থেকে ভার্চুয়াল মাধ্যমে ৩৫টি বেঞ্চের পাশাপাশি ১৮টি হাইকোর্ট বেঞ্চে শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম চলবে। গত সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৩৫টি ভার্চুয়াল ও ১৮টি শশরীরি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন। ৩৫টি ভার্চুয়াল বেঞ্চের মধ্যে ২৪টি দ্বৈত ও ১১টি একক বেঞ্চ। আর ১৮টি শশরীরি বেঞ্চের মধ্যে ১৩টি দ্বৈত ও ৫টি হচ্ছে একক বেঞ্চ।

এর আগে গত ৬ আগস্ট প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে এক ভার্চুয়াল ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। সে সভায় ভার্চুয়াল ও শশরীরি হাইকোর্ট বেঞ্চ পরিচালনার পাশাপাশি কোর্ট ড্রেসের বিষয়ে সিদ্ধান্ত হয়।

Tags: আইনজীবীসুপ্রিম কোর্ট
Previous Post

সঞ্জয় দত্ত ক্যানসারে আক্রান্ত হয়েছেন

Next Post

করোনাভাইরাস: মৃতের হার আবার বৃদ্ধি যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে

Next Post
করোনা রোগীদের জন্য হাসপাতালের জরুরি সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মৃতের হার আবার বৃদ্ধি যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে

pronob mukherji

প্রণব মুখার্জির অবস্থা এখনও আশঙ্কাজনক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT