চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারক বদলির ঘটনায় মন্ত্রীকে দুষলেন সেই আউয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 04, মার্চ 2020
in - সেমি লিড, জনপদ, পিরোজপুর
A A
বিচারক বদলির ঘটনায় মন্ত্রীকে দুষলেন সেই আউয়াল।. Channel i News - চ্যানেল আই নিউজ

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল অভিযোগ করেছেন: আইনগতভাবে জামিন পাওয়ার অধিকার থাকলেও বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের হস্তক্ষেপে বিচারক প্রথমে আমার ও আমার স্ত্রীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

বুধবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন একেএমএ আউয়াল। সেখানে তার স্ত্রী লায়লা পারভীনসহ তাদের আইনজীবী এবং আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় লিখিত বক্তব্যে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য বলেন: আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সবগুলোই ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিষেদাগার করেন।

এর আগে মঙ্গলবার একেএমএ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার পর দুপুর ১২টার দিকে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ওই আদালতের বিচারক মো. আব্দুল মান্নান।

এর সাতে তিন ঘণ্টা পর ওই বিচারককে তাৎক্ষণিক বদলি করে যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে বিকেলে একেএমএ আউয়ালের আইনজীবীরা তার জামিনের বিষয়টি পুনঃবিবেচনার জন্য আবেদন করলে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিন তা মঞ্জুর করে বিকেল ৪টার দিকে আউয়াল দম্পতিকে জামিন দেন।

Tags: পিরোজপুরে বিচারক বদলিশ ম রেজাউল করিম
Previous Post

ভয়ভীতি কাটিয়ে নিয়ম মেনে ঋণ বিতরণ করুন: গভর্নর

Next Post

পিরোজপুরের জজের বদলিতে হাইকোর্টের রুল জারি

Next Post
বাংলাদেশ ব্যাংক-৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

পিরোজপুরের জজের বদলিতে হাইকোর্টের রুল জারি

বিশ্বব্যাংক

করোনা মোকাবিলায় ১২শ’ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT