চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারক এলো, বিদ্যুৎ গেলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:57 পূর্বাহ্ন 10, অক্টোবর 2018
in আদালত
A A
২১ আগস্ট-একুশে আগস্ট-গ্রেনেড হামলা-আদালত প্রাঙ্গণ-বিদ্যুৎ

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার জন্য রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ আদালতে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে এজলাসে প্রবেশ করেন।

কিন্তু তিনি প্রবেশ করতেই বিদ্যুৎ চলে যায় এজলাসের।

এর আগে বিচারক আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে প্রথমে এজলাসে উপস্থিত না হয়ে নিজ কক্ষে অবস্থান করছিলেন। সাড়ে ১১টার দিকে আসামিদের এজলাসে তোলার পর তার প্রবেশের কথা। এরপর তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় পড়া শুরু করবেন, এমনটাই কথা ছিল।

আসামিদের মধ্যে বেলা ১১টা ১৮ মিনিটে সবার আগে আদালতের এজলাসে প্রবেশ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এরপর একে একে অন্য আসামিদের প্রবেশ করানো হয়।

রায় উপলক্ষে লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে একটি মাইক্রোবাসে করে আনা হয়। বাকি আসামিদের প্রিজন ভ্যানে করে আনা হয়েছে।

এর অাগে আদালত প্রাঙ্গণে আনা হয় ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামিদের। গাজীপুরের হাই সিকিউরিটি কারাগার এবং কাশিমপুর ১ ও ২ নং কারাগার থেকে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আনা হয় তাদের।

Tags: ২১ আগস্টএকুশে আগস্টসেমি লিড
Previous Post

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় পড়া শুরু

Next Post

বাবর-পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেক রহমানের যাবজ্জীবন

Next Post

বাবর-পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেক রহমানের যাবজ্জীবন

‘সর্বকনিষ্ঠ’ গোলদাতার বয়স নিয়ে ভারতে হৈ-চৈ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT