টি-টুয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স রিশাদকে বিশ্ব ক্রিকেটে পরিচিতি এনে দেয়। বিশ্বকাপের মাঝেই ডাক পেয়েছিলেন কানাডা লিগের দল টরন্টো ন্যাশনালস। কিন্তু ভিসা জটিলতায় লিগটিতে খেলতে যাওয়া হয়নি।
এবার সরাসরি চুক্তিতে রিশাদকে দলে নিয়েছে হারারে বোল্টস। আগামী রোববার নিলামের আগে আজ সরাসরি চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজি লিগ কর্তৃপক্ষ।
৬ দলের টুর্নামেন্টে হারারেতে দাসুন শানাকা, জিমি নিশাম, কেনার লুইসদের মতো সংক্ষিপ্ত সংস্করণ মাতানো ক্রিকেটাররেদ সতীর্থ হিসেবে পাবেন উদীয়মান এই অলরাউন্ডার।









