চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকেলের সাফল্যে জয়ের কড়ানাড়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 14, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

তৃতীয়দিন শেষে চতুর্থদিনেই মিরপুর টেস্টের সমাপ্তি রেখা দেখছিলেন অনেকেই। কিন্তু বুধবার সকালে প্রতিপক্ষকে ফলো-অনে না ফেলে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে গেলে দৃশ্যপট পাল্টে যায়। পরে স্বাগতিকদের ব্যাটিং বিপর্যয়, মাহমুদউল্লাহ’র সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ানো ও শেষবেলায় জিম্বাবুয়ের প্রত্যয়ী ব্যাটিং ভেঙে দুই উইকেট তুলে নেয়ায় জয়ের কড়ানাড়া শুনতে পাচ্ছে বাংলাদেশ।

টাইগারদের দেয়া ৪৪৩ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে গিয়ে জিম্বাবুয়ে দিন শেষ করেছে দুই উইকেটে ৭৬ রানে। জয়ের জন্য আরও ৩৬৭ রান দরকার তাদের। সবমিলিয়ে লড়াইয়ের আভাস থাকছেই। তবে লড়াইয়ের ইঙ্গিত থাকলেও ম্যাচ ঝুঁকে আছে বাংলাদেশের দিকেই।

প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেলর ৪ ও শন উইলিয়ামস ২ রানে অপরাজিত থেকে জিম্বাবুয়ের পঞ্চম দিনের লড়াই শুরু করবেন।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ-৫২২/৭ ও ২২৪/৬, জিম্বাবুয়ে-৩০৪ ও ৭৬/২ (জিম্বাবুয়ের লক্ষ্য ৪৪৩, আর দরকার ৩৬৭) (চতুর্থ দিন শেষে)

জিম্বাবুয়ে শেষপর্যন্ত ম্যাচ বাঁচাতে বা জিততে পারবে কিনা সেটা এক প্রশ্ন। কারণ টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। ২০০২ সালে ৪১৮ রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।

দ্বিতীয় ইনিংসের শুরুতে বেশ ভালোভাবেই জিম্বাবইয়ান ব্যাটসম্যানদের চেপে ধরেছিল বাংলাদেশ। কিন্তু ফিল্ডারদের পিচ্ছিল হাতে বারবার হতাশ হয়েছেন বোলাররা। এই ফাঁকে আত্মবিশ্বাস পেতে থাকেন হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রায়ান চারি। জুটিতে অর্ধশত রানে বেশি তুলে চোখ রাঙাতে থাকেন দুজনে।

একটু একটু করে হাতখুলেও মারতে থাকেন। সেই প্রতিরোধ ভেঙে বাংলাদেশকে উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ। তার মাঝ উইকেট বরাবর থাকা বল ডিফেন্স করতে গেলে মাসাকাদজার ব্যাটপ্যাড হয়ে বল চলে যায় মুমিনুল হকের হাতে। ফেরার আগে ২৫ রান করেন সফরকারী অধিনায়ক।

দ্বিতীয় সাফল্য পেতে বেশি দেরি করতে হয়নি বাংলাদেশকে। চারিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়া তাইজুল ইসলাম। অনেকটা হাতখুলে খেলা চারি আউট হন ৪৩ রান করে। ৬৮ রানে প্রথম উইকেট যাওয়ার পর দ্বিতীয় উইকেট পড়ে ৭০ রানে।

এর আগে মিরপুরে প্রথম ইনিংসে ২১৮ রান লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২২৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ১০১ রানে অপরাজিত থাকেন। তিনি শতরানে পৌঁছানোর পরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

দেশের মাটিতে মাহমুদউল্লাহর এটি প্রথম টেস্ট সেঞ্চুরি। আট বছর আর ৪৭ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন এ ডানহাতি ব্যাটসম্যান। আগের সেঞ্চুরিটি ২০১০ সালে নিউজিল্যান্ড সফরে।

জিম্বাবুয়েকে ফলো-অন না করিয়ে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে তুলেছিল টাইগার টপঅর্ডার। ২১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার স্বস্তি অস্বস্তিতে রূপ নেয় চতুর্থ দিনের সকালেই, ২৫ রানে চার উইকেট হারিয়ে।

প্রথম ইনিংসে বাংলাদেশ পাঁচশ পাড়ি দিয়েছিল মুশফিক-মুমিনুলের বীরত্বে। দ্বিতীয় ইনিংসে যখন তারা ব্যর্থ, তখন হাল ধরেন মিঠুন ও মাহমুদউল্লাহ। তাদের ১১৮ রানে রানের জুটিতে স্বস্তি ফেরে।

৬৭ রান করে মিঠুন স্লগসুইপ করতে গিয়ে ক্যাচ ওঠান আকাশে। উইকেটের পেছনে থাকা চাকাভা অনেকটা দৌড়ে শর্ট লেগে গিয়ে বল জড়ান গ্লাভসে। তাতেই ভাঙে প্রতিরোধ গড়া জুটিটি। টেস্ট অভিষেকে ফিফটি পাওয়া মিঠুন খেলেন ১১০ বল। তার ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার।

বাংলাদেশের জন্য চতুর্থ দিনের সকালটা ছিল বিভীষিকার! জারভিস ও ত্রিপোনো মিলে শাসন করেন মিরপুরের ২২ গজ। দলীয় ৯ রানের মাথায় জারভিসের বলে মাভুতার হাতে ক্যাচে তুলে দেন ইমরুল (৩) ।

পরের ওভারে ত্রিপানোর বলে উইকেটের পেছনে চাকাভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুমিনুল (১) । দলের রান তখন ১০। ২৫ রানর মাথায় সাজঘরে ফিরে যান মুশফিকও। ৭ রান করে ত্রিপোনোর বলে ক্যাচ দেন মাভুতার হাতে।

ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক। ১২২ বলের ইনিংসে ছিল ৪টি চার ও দুটি ছক্কা। ৩৪ বল খেলে ২৭ রান করে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। তার ইনিংসে দুটি চার।

Tags: লিড স্পোর্টস
Previous Post

ছবিতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Next Post

মেয়ের সৌন্দর্যে মুগ্ধ শাহরুখ

Next Post

মেয়ের সৌন্দর্যে মুগ্ধ শাহরুখ

স্ত্রীর চিকিৎসা করাতে পারলেন না অবসরপ্রাপ্ত শিক্ষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT