চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশ-এ মাধ্যমিক স্তরের ৪০ লাখ শিক্ষার্থীর উপবৃত্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2020
in শিক্ষা
A A
তিনজন স্কুলছাত্রী হাসিমুখে বই হাতে স্কুলে আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মান উন্নয়নে বাংলাদেশ সরকারের এসইডিপি প্রকল্পের আওতায় উপবৃত্তি পাবেন ৪০ লাখ শিক্ষার্থী।

সম্প্রতি নিজ কার্যালয়ে বরগুনার আমতলী সরকারি এ কে হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী তামান্না আক্তারের সাথে ভিডিও যোগাযোগে কথা বলার পর তার অভিভাবকের বিকাশ একাউন্টে তাৎক্ষণিক উপবৃত্তির টাকা পাঠিয়ে প্রকল্পটি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত উপবৃত্তির টাকা অগ্রণী ব্যাংক হয়ে তাৎক্ষণিক শিক্ষার্থীর অভিভাবকের বিকাশ একাউন্টে পৌঁছে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী এবং উপবৃত্তি পাওয়া শিক্ষার্থী।

দেশের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন স্তরের মধ্যে মাধ্যমিকেই ঝরে পড়ার হার বেশি। সংশ্লিষ্টদের মতে এই ঝরে পড়ার মূল কারণগুলোর অন্যতম প্রাথমিক স্তরের চেয়ে মাধ্যমিক স্তরে পড়ার খরচ বেশি। সরকারের পক্ষ থেকে এই স্তরের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে বিভিন্ন সময়ে কয়েকটি প্রকল্পের মাধ্যমে উপবৃত্তি দেয়া হচ্ছিল। তবে এবছর সবগুলো প্রকল্পকে সমন্বিত করে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতায় উপবৃত্তি বিতরণের সিদ্ধান্ত নেয় সরকার। উপবৃত্তির মতো পদক্ষেপের কারণে মাধ্যমিক স্তরের শিক্ষায় সুফল বইতে শুরু করেছে।

এক হিসাবে দেখা যায়, ২০০৮ সালে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ছিল ৬১.৩৮% যা কমে ২০১৮ সালে এসে দাঁড়িয়েছে ৩৮.৩০ শতাংশে। সমন্বিত এই প্রকল্প সার্বিকভাবে উপবৃত্তির উপকারভোগীর সংখ্যা যেমন বাড়িয়েছে তেমনি মোবাইল ব্যাংকিংয়ের সহায়তায় এর বিতরণ ব্যবস্থাকে করেছে আরো কার্যকর ও নির্ভুল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম এর প্রকল্প পরিচালক শরীফ মুর্তজা মামুন বলেন, দেশব্যাপী ছাত্র-ছাত্রীদের হাতে উপবৃত্তির টাকা পৌছে দেয়ার ব্যাপারটি বিকাশ এর মাধ্যমে এখন সিম্পল হয়ে গেছে। ছাত্র-ছাত্রীদেরও সুবিধা হয়েছে অনেক। এর মাধ্যমে লাভবান হচ্ছে সরকারও। মূল্যবান সময় ও রাষ্ট্রীয় অর্থের সাশ্রয় হয়েছে। বিভিন্ন দপ্তরের জটিলতা কমে পুরো প্রক্রিয়াটি হয়েছে আরো দ্রত ও নিরাপদ।

বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ বলেন, উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা, দ্রুততা নিশ্চিত করে সাফল্যের সাথে ২০১৭ সাল থেকে মাধ্যমিক স্তুরের উপবৃত্তি বিতরণ করছে বিকাশ। প্রায় ৩৫ লাখ শিক্ষার্থীর অভিভাবকের মোবাইলে পৌঁছে যাওয়া উপবৃত্তির অর্থ তারা কোনো রকম বাড়তি খরচ ছাড়াই ক্যাশআউট করে নিতে পারছেন। সারাদেশে বিকাশের দুই লাখ ২৫ হাজার এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশআউট করার সুযোগ থাকায় এসব শিক্ষার্থীদের বাড়তি কোন ঝামেলায়ও পড়তে হচ্ছে না।

Tags: উপবৃত্তিবিকাশ
Previous Post

মেলায় ‘দক্ষিণ এশিয়ার ডায়াসপোরা সাহিত্য’

Next Post

ভারতের মার্কিন দূতাবাস প্রাঙ্গণে শিশু ধর্ষণের শিকার

Next Post
নারীরা প্রতিবাদে অংশগ্রহণ করে, প্ল্যাকার্ড হাতে, নারীর অধিকার ও নিরাপত্তার জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মার্কিন দূতাবাস প্রাঙ্গণে শিশু ধর্ষণের শিকার

বাংলাদেশ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গতি দিয়ে বাংলাদেশকে আটকাতে চায় পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT