চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশে কর্মীদের বেতন-ভাতা দেবে ইউনিক গ্রুপ, হানসা ম্যানেজমেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 23, জানুয়ারি 2022
in বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর কর্মীদের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মীদের বেতন ও অন্যান্য ভাতা বিতরণে এখন থেকে বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে দেশের জনশক্তি রপ্তানী, আবাসন, নির্মাণ, হসপিটালিটি, বিদ্যুৎ ও জ্বালানী, টেলিযোগাযোগ, কৃষি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের অন্যতম বৃহৎ কংলোমারেট ইউনিক গ্রুপ ও তার অঙ্গ প্রতিষ্ঠান হানসা ম্যানেজমেন্ট।

সম্প্রতি বিকাশের সাথে ইউনিক গ্রুপ ও হানসা ম্যানেজমেন্টের মধ্যে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইউনিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (ট্রাস্ট অফিস) সৈয়দ সানোয়ারুল হক ও এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাপ্টেন আনিসুর রহমান; হানসা ম্যানেজমেন্টের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ সাহেদুল হক এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ ও হেড অব পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে প্রতিষ্ঠান দু’টির কর্মীরা বিকাশের পে-রোল সল্যুশনের মাধ্যমে তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা পাবেন। পর্যায়ক্রমে ইউনিক গ্রুপের অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানের কর্মীদেরও এই ডিজিটাল পে রোল সেবার আওতায় নিয়ে আসা হবে।

বিকাশে বেতন দেয়ার সেবা গ্রহণ করায় একদিকে কর্মীরা যেমন সহজে বেতন-ভাতা পাচ্ছেন, অন্যদিকে ক্যাশ টাকার ঝামেলা দূর হওয়ায় সামগ্রিক বেতন ব্যবস্থাপনা আরো সহজ ও সাশ্রয়ী হয়েছে। ফলে দেশের প্রায় ৭ শতাধিক গার্মেন্টসসহ বিভিন্ন ধরণের প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।

শুধু বিকাশে বেতন পাওয়াই নয়, কর্মীরা এখন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা, কেনাকাটার পেমেন্ট করা, বাস-ট্রেন-লঞ্চ-বিমানের টিকেট কেনাসহ নানান সেবা নিতে পারছেন। প্রয়োজনে দেশজুড়ে বিস্তৃত সাড়ে চার লাখের বেশি এজেন্ট পয়েন্ট এবং ১৩টি ব্যাংক এর ১৫০০ এর অধিক এটিএম বুথ থেকে ক্যাশ আউটও করতে পারছেন।

পাশাপাশি, ঋণ প্রাপ্তির যোগ্যতা সাপেক্ষে কর্মীরা তাৎক্ষণিক তাদের বিকাশ অ্যাকাউন্টে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সিটি ব্যাংকের জামানতবিহীন ডিজিটাল ন্যানো লোন পেতে পারেন। এছাড়া আইডিএলসি ফিন্যান্স এর মাসিক ৫০০, ১,০০০, ২,০০০ এবং ৩,০০০ টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর মেয়াদী মাসিক সঞ্চয় সেবাও গ্রহণ করতে পারবেন কর্মীরা।

Tags: কর্মীবিকাশ
Previous Post

করোনা: শনাক্তের হার ৩১ ছাড়াল, মৃত্যু ১৪

Next Post

১৭ বার অংশ নিয়ে ১৪ বার কোয়ার্টারে নাদাল

Next Post
নাদাল ১৭ বার অংশ নিয়ে ১৪ বার কোয়ার্টারে পৌঁছেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ বার অংশ নিয়ে ১৪ বার কোয়ার্টারে নাদাল

দীঘি হাসিমুখে দাঁড়িয়ে, সুন্দর সাজে, ফুলের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমন উচ্ছ্বাসে কীসের অপেক্ষায় দীঘি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT