চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসএমএমইউ’র উদ্ভাবন সম্মুখযোদ্ধাদের বড় হাতিয়ার

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:50 অপরাহ্ন 11, জুলাই 2020
in সম্পাদকীয়
A A
বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা নিজেরাই যখন আক্রান্ত হচ্ছেন, প্রাণ দিচ্ছেন; তখন তাদের জন্য বড় এক আশা জাগানিয়া খবর জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। দেশের প্রথম এবং একমাত্র মেডিক্যাল বিশ্ববিদ্যালয়টির এক দল গবেষক সম্পূর্ণ নিজস্ব নকশায় ‘নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি’ তৈরির কৌশল উদ্ভাবন করেছেন।

তারা বলছেন, এই ক্যানোপি একটি বিছানাতেই একজন করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত রোগীকে আলাদা করে রাখবে। বিছানার আশেপাশে থাকা অন্য কাউকে ভাইরাস সংক্রমিত করতে পারবে না। এই বিশেষ পদ্ধতি প্রয়োগ করে রোগীর বিছানার চারপাশের স্বচ্ছ ও উঁচু পর্দা স্থাপন করা যাবে। যে কারণে সেখানে থাকা কোনো রোগী অস্বস্তিবোধও করবেন না।

দেশবাসীকে এই উদ্ভাবনের খবর জানাতে শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে আরও বলা হয়, ‘নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি’র হেপা ফিল্টারের সাথে রয়েছে আল্ট্রাভায়োলেট আলোর প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে প্রথমেই সব জীবাণু ও ভাইরাস ধ্বংস করে ফেলা হয়। যার ফলে ভাইরাস আশেপাশে থাকা ব্যক্তিদের সংক্রমিত করতে পারে না।

বিএসএমএমইউয়ের অ্যানেসথেশিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ এক সাথে কাজ করেছে এই উদ্ভাবনে।

আমরা দেখেছি, গত মার্চের শুরুর দিকে দেশে যখন করোনাভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত করা হলো, তারপর থেকেই বিভিন্ন স্থানে রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে অনেক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আক্রান্ত হতে থাকেন। তাদের মধ্যে কারো কারো জীবনও দিতে হয়। এখন পর্যন্ত ৬২ জনেরও বেশি চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বড় একটা অংশ আক্রান্ত হয়েছেন, জীবন হারিয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এসব মৃত্যুর পেছনে বড় একটা কারণ দেশের বেশিরভাগ হাসপাতালে নেগেটিভ পেশার রুম না থাকা। যার ফলে আইসিইউতে করোনা আক্রান্তদের সেবা দিতে গিয়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকার্মীদের সংক্রমিত হতে হয়েছে।

আমরা মনে করি, উদ্ভাবিত ‘নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি’ কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করা সম্মুখযোদ্ধাদের রক্ষার পাশাপাশি অন্য স্বাস্থ্যকর্মীদের জীবনের নিরাপত্তাও নিশ্চিত করবে। যতটা দ্রুত সম্ভব তা প্রতিটি হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

Tags: করোনাভাইরাসবিএসএমএমইউ
Previous Post

করোনাভাইরাস: কোরবানীর পশু বিক্রির অনলাইন প্লাটফর্ম ‘ডিজিটাল হাট’

Next Post

করোনাভাইরাস: দেড় মিলিয়ন প্রবাসী শ্রমিককে কুয়েত ছাড়তে হতে পারে

Next Post
প্রবাসী শ্রমিকরা কুয়েতের জন্য অপেক্ষমাণ, মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেড় মিলিয়ন প্রবাসী শ্রমিককে কুয়েত ছাড়তে হতে পারে

বাংলাদেশে গরু ও মহিষ আমদানি বন্ধের দাবিতে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-মিয়ানমার থেকে গরু ও মহিষ আমদানি বন্ধের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT