চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএমডব্লিউ গাড়ি কেনায় বিতর্ক, মুখ খুললেন নায়িকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
নায়িকা BMW গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার কারণে সিনেমা অঙ্গন রীতিমত চুপচাপ! শুটিং নেই, বন্ধ রয়েছে সিনেমা হলগুলো ও। মাঝেমধ্যে নতুন ছবির নাম ঘোষণায় কিছুটা উত্তাপ ছড়ালেও মুহূর্তে আবার শীতল! তবে এবার বেশ জোরেসরে আলোচনায় চিত্রনায়িকা তানহা তাসনিয়ার নাম!

কী করছেন তিনি, কেনই বা আলোচনায়? না, নতুন সিনেমা নয়। বরং নতুন গাড়ি কিনে আলোচনা-সমালোচনায় চিত্রনায়িকা তানহা তাসনিয়া!

লেটেস্ট মডেলের বিএমডব্লিউ গাড়ি কিনে ফেসবুকে পোস্ট দেয়ার পরেই মূলত শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়াতে অনেকেই এ চিত্রনায়িকাকে উদ্দেশ্য করে নানা মন্তব্য করছেন! কেউ কেউ এও বলছেন, তানহা তো বেশি কাজ করেন না; তাহলে এতো টাকায় বিলাস বহুল বিএমডব্লিউ কীভাবে কিনলেন? অনেকে কৌতুহলী হয়ে তানহার টাকার উৎস ও জানতে চাইলেন! এসব চোখ এড়ায়নি নায়িকার।

নারী বিক্রেতা বিএমডব্লিউ গাড়ির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ ফেসবুকে নেটিজেনদের এসব মন্তব্য দেখে ‘মনে বড় কষ্ট’ পেয়েছেন ‘ভোলা তো যায়না তারে’, ‘ভালো থেকো’ ছবিগুলোর নায়িকা তানহা তাসনিয়া। চ্যানেল আই অনলাইনের কাছে বিএমডব্লিউ গাড়ি কেনায় যে বিতর্ক হচ্ছে, তা নিয়ে মুখ খুলেছেন তিনি। তানহা বলেন, ‘অনেকের অনেককিছুর প্রতি ফ্যাসিনেশন থাকে। আমারও ছোটবেলা থেকে গাড়ির প্রতি ফ্যাসিনেশন।’

তিনি বলেন, বিশেষ করে বিএমডব্লিউ গাড়ি। এটা নিয়ে বিতর্ক করার মতো তো কিছু দেখিনা। সব নায়িকারাই কি অভাবী? কাজের উপার্জন দিয়ে গাড়ি, বাড়ি করতে হবে এমন অবস্থা আমার না। আমি নায়িকা হয়েছি ৫ বছর হলো। কিন্তু জন্মের পর থেকে গাড়িতে চড়ি, নিজেদের বাড়িতে থাকি। মিডিয়াতে আসার জন্যই লেখাপড়া করেছি, বড় হয়েছি এমনটা মোটেও নয়।

তানহা বলেন, পারিবারিকভাবে আমাদের গার্মেন্টস ব্যবসা রয়েছে। আমার নিজেরও একটা এক্সিও গাড়ি রয়েছে। আমার বাবার গাড়িটা পুরাতন হয়ে গেছে। অনেকদিন ধরে বাবা চাইছিল একটা ভালো গাড়ি কিনবে। সেজন্য বাবা তার নিজের জন্য বিএমডব্লিউ কিনেছেন। সবমিলিয়ে দাম পড়েছে ৮৫ লাখ টাকা। কিছু ছিল ক্যাশ টাকা এবং বাকিটা ব্যাংক লোন করে কিনেছে।

যোগ করে বলেন, বাবার গাড়ি মানেই তো তার মেয়ের! শখে দুএকবার ঘুরছি। কিন্তু গাড়ির কাগজপত্র সবকিছুই বাবার নামে। অনেকেই ভাবে, নায়িকা বলে প্রযোজকরা গাড়ি উপহার দেয়! কিন্তু এই সময়ে এসে কোনো প্রযোজক কি এতোই বোকা! আর হ্যাঁ, আমি এতো অভাবী পরিবার থেকে উঠে আসিনি। মিডিয়াতে টাকার জন্য কাজ করিনা। এটা আমার প্যাশন মাত্র।

‘শো-রুম থেকে গাড়িটি নেয়ার পর আমি শুধু মজা করে ফেসবুকে বিএমডব্লিউ কিনেছি লিখে পোস্ট দিয়েছি। এর বেশি কিছুই না। এর পর থেকে আমি নিজেও দেখছি, আমার কিছু কাছের মানুষ বিএমডব্লিউ কেনা নিয়ে বিভিন্ন নেতিবাচক কথা লিখছেন। মিডিয়াতে একজন মানুষের সঙ্গে আমার ‘ইন এ রিলেশনশিপ’ রয়েছে। সে থাকতে অন্য কেউ আমাকে গাড়ি দেবে এটা কখনও সম্ভব?’

তিনি আরও বলেন, সামান্য একটা গাড়ি কেনার বিষয় নিয়ে আমি খুব হতাশ হয়েছি। আমাদের দেশে নারীদের কাজ আসলেই বেশিরভাগ মানুষ মেনেই নিতে পারে না। ক’দিন আগে শখ করে বাইক চালিয়ে নিজের বিয়েতে গেল এক নারী। তাকেও খারাপ কথা বলা থেকে ছাড় দেয়া হলো না। এবার নিজেকে দিয়ে  প্রমাণ পেলাম। সত্যি কষ্ট পেয়েছি, অবাকও হয়েছি।

নায়িকা পোজ দিয়ে ছবি তুলছেন, লম্বা চুল ও স্টাইলিশ পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ রফিক শিকদার পরিচালিত ‘ভোলা তো যায়না তারে’ ছবির মাধ্যমে চিত্রনায়ক নিরবের বিপরীতে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষিক্ত হন তানহা তাসনিয়া। এরপর শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ সিনেমায় শীর্ষ অভিনেতা শাকিব খানের সঙ্গেও অভিনয় করেন। জাকির হোসেন রাজু পরিচালিত আরিফিন শুভর বিপরীতে ‘ভালো থেকো’ হচ্ছে তানহা তাসনিয়ার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা।

অনেকদিন নতুন কোনো চলচ্চিত্রে তানহাকে দেখা না গেলেও ছোটপর্দায় অপূর্বর সঙ্গে একটি নাটকে দেখা গেছে। শিগগির ছোটপর্দায় আরও দু-একজন জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে নাটকে কাজ করবেন বলে জানান তিনি।

তাহনা বলেন, চলচ্চিত্রে কাজ কম হচ্ছে বলে নাটকে কাজ করছি। তবে মন টানে চলচ্চিত্রে। সবকিছু গোছানো হচ্ছে। শিগগির বড় একটা চমক দিয়ে নতুন কাজের খবর জানাবো। নিজেকে প্রস্তুত করছি। দেশের বড় তারকার সঙ্গে নতুন চলচ্চিত্রের ঘোষণা আসবে কদিন পরেই।

Tags: আরিফিন শুভজাকির হোসেন রাজুতাহনা তাসনিয়ানিরববিএমডব্লিউলিড বিনোদনশাকিব খান
Previous Post

শাইখ সিরাজ যেখানে অনন্য

Next Post

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা বেড়েছে

Next Post
চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য ব্লগের নারী লেখক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা বেড়েছে

নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT