বিএনপি হিটলারের প্রেতাত্মা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি যতো দুর্বল ও সংকুচিত হচ্ছে, তাদের মুখের বিষ ততো বাড়ছে। এরা হিটলারের চেয়ে খারাপ বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার বিকেলে টিএসসিতে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা একথা বলেন তিনি।
ক্ষমা চেয়ে ১৫ই আগস্ট বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন না করার প্রতিশ্রুতি দিলে বিএনপির সঙ্গে আলোচনায় বসার পরিবেশ তৈরি হবে বলে জানান ওবায়দুল কাদের।









