চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিএনপি সত্যিকারের রাজনৈতিক দল হলে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিতো’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2022
in রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদ ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নারী নেতা সাক্ষাৎকার নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর প্রতিনিধি: বিএনপি সত্যিকারের রাজনৈতিক দল হলে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিতো বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি।

তিনি আজ শুক্রবার সকালে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, নির্বাচনী প্রক্রিয়াকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার সব করেছে আওয়ামী লীগ সরকার। স্বাধীনতার ৫০ বছরে এই প্রথম নির্বাচন কমিশন গঠনের জন্য যেই আইনটি প্রয়োজন ছিল সেটি প্রণীত হলো। আগেও যদি দেখেন, নির্বাচন কমিশনকে স্বাধীন করার জন্যে, প্রধানমন্ত্রী দপ্তরের অধিনতা থেকে স্বাধীন করার জন্য, আর্থিক স্বাধীনতার জন্য সব কিছু করেছেন শেখ হাসিনা সরকার।

তার আগে ২০০৭-০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন, জাতীয় পরিচয় পত্র, স্বচ্ছ ব্যালট বাক্স করাসহ পুরো নির্বাচনী প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা সব করেছে আওয়ামী লীগ সরকার। কিন্তু বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালীন সময়ে নিরপেক্ষ নির্বাচনতো দূরে থাক ১ কোটি ৩০ লক্ষ ভুয়া ভোটার সম্বলিত ভোটার তালিকা তৈরি করেছিল বলে জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি আরও বলেন, নির্বাচন পরিচালনায় একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। সেখানে রাজনৈতিক দলসহ সমাজের বিশিষ্ট মানুষ আছেন তাদের সকলের মতামতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছে। এই সময়ে বিএনপি যদি সত্যি একটি রাজনৈতিক দল হতো, তবে বিএনপির উচিৎ ছিল এই প্রক্রিয়াতে সম্পৃক্ত হয়ে সেখানে অংশগ্রহণ করা। আবার তারা বলছেন, তারা নাম দিচ্ছেন না, কিন্তু এই বিশিষ্ট ব্যক্তিদের তালিকায় এমন নাম আছে, যারা সরাসরি বিএনপির সাথে উপদেষ্টাসহ নানাভাবে জড়িত রয়েছে।

অনুষ্ঠানে প্রশাসন, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: চাঁদপুরডা. দীপু মনিনির্বাচন কমিশন গঠনবিএনপিশিক্ষামন্ত্রী
Previous Post

রাত পোহালেই ফারহান-শিবানীর বিয়ে

Next Post

মেহেরপুরে কৃষককে কুপিয়ে হত্যা

Next Post
দুজন নারী কৃষক শোকাহত, কৃষি জমির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে কৃষককে কুপিয়ে হত্যা

উইন্ডোজের মাধ্যমে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতি দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্যাটেলাইট ছবিতে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT