চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ‘নিতে’ আর আওয়ামী লীগ ‘দিতে’ আসে: শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 24, ডিসেম্বর 2018
in রাজনীতি
A A
শেখ হাসিনা

রাজধানীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সর্বশেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন: বিএনপি ক্ষমতায় এসে জাতিকে কিছু দিতে পারে না। তারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। আর আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশ ও জাতিকে কিছু দিতে।

সোমবার দুপুরে কামরাঙ্গীরচরের কুড়ার ঘাটে ৩১ শয্যার সরকারি হাসপাতাল মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

একাদশ জাতীয় নির্বাচন দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ মন্তব্য করে শেখ হাসিনা বলেন: ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠে এসেছে। বাংলাদেশের ওই উন্নয়নের মহাসড়কের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের ধারাবাহিকতা ধরে রাখা প্রয়োজন। তাই এবারের জাতীয় নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও যোগ করেন: অতীতে যারা ক্ষমতায় ছিল তারা দেশ ও জাতিকে কিছু দিতে পারেনি। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, একুশে আগস্ট গ্রেনেড হামলা করে মানুষ হত্যা করেছে। ২০০১ এর জাতীয় নির্বাচনের পর ঢাকায় মেয়র নির্বাচনে হানিফ সাহেব কেন নির্বাচিত হলো, এজন্য পুরান ঢাকায় ৬ জনকে গুলি করে হত্যা করেছিল তারা। ওই বিএনপি-জামায়াত জোট দেশ ও জাতিকে কিছু দিতে পারে না। আওয়ামী লীগ আসে জাতিকে কিছু দিতে। কারণ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন।

আওয়ামী লীগ সভাপতি বলেন: ৭৫ পরবর্তী সময়ে যারা ক্ষমতা দখল করেছিল তারা শুধু নিজের ভাগ্য গড়েছে, মানুষের জমি দখল, অর্থ-সম্পত্তি লুট আর আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে। ২০০১ সালে বিএনপি-জামায়ত জোট ক্ষমতায় এসে আবারও মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করতে শুরু করে। ২০০৮ সালের নির্বাচনে বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে সংসদে দুই-তৃতীয়াংশ মেজরিটি দেয়। ১৪’র নির্বাচন ঠেকানোর নামে বিএনপি আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা শুরু করে। সাধারণ মানুষ তাদের প্রতিরোধ করে, নির্বাচন হয়। আমরা জয়লাভ করি।

‘আমরা ক্ষমতায় আসতে পেরেছিলাম বলেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি। মানুষের জীবনমান উন্নয়ন করতে পেরেছি, সাক্ষরতার হার বৃদ্ধি করতে পেরেছি। দেশের মানুষের ভাগ্য আমরা গড়ে তুলেছি। আমার রাজনীতিতে হারাবার কিছু নেই। আমার পিতা স্বাধীনতার জন্য জেল-জুলুম সহ্য করেছেন, দেশের মানুষের ভাগ্য গড়তে গিয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে গেছেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করা এই জন্যই আমার রাজনীতি।’

বাংলাদেশ আওয়ামী লীগ যদি আগামীতে নির্বাচিত হয়ে আসতে পারে দেশে কোন মানুষ দরিদ্র থাকবে না- এসময় প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা৷

শেষে নৌকার পক্ষে ভোট চেয়ে বলেন:আপনাদের প্রতি অনুরোধ থাকলো ঢাকার দক্ষিণে যাদের আমি প্রার্থী করেছি তাদের আপনার ভোট দিয়ে নির্বাচিত করবেন।

Tags: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবিএনপিশেখ হাসিনা
Previous Post

পাকিস্তান সফরে নরম অস্ট্রেলিয়া, লাইনে সাউথ আফ্রিকাও?

Next Post

জীবনের নিরাপত্তা না দিলে প্রচারণা থেকে সরে যাবেন মওদুদ

Next Post

জীবনের নিরাপত্তা না দিলে প্রচারণা থেকে সরে যাবেন মওদুদ

ফারুকের পক্ষে নির্বাচনী প্রচারণায় ডিপজল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT