চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি থেকে পদত্যাগ করলেন মনোনয়ন বঞ্চিত মনির খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 09, ডিসেম্বর 2018
in বিনোদন
A A
মনির খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক ও কণ্ঠশিল্পী মনির খান। আজ (রবিবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে মনির খান বিএনপি ছাড়া ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে মনির খান জানান, তিনি গত ১০ বছর যাবত দলটির সংকটকালে সবসময় তৎপর ছিলেন। কিন্তু শেষ সময়ে এসে মনোনয়ন না পাওয়াতেই এই সিদ্ধান্ত।

‘মনোনয়ন পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু পেলাম না। তাতেও আমার কষ্টটা কম ছিল। কিন্তু গত দুই দিন গুলশান অফিসের সামনে যা হচ্ছে, তাতে এটা স্পষ্ট যে এই সংগঠন তাদের নেতাকর্মীদের নৈতিকতার শিক্ষা নেই। যে দলে নৈতিকতা নেই, সে দলে আমি নেই। এইখানে মনোনয়ন না পাওয়াটা বড় বিষয় না।’

জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন, ‘যে সংগঠনে শৃঙ্খলা নেই, সেখানে আমি থাকছি না। এখানে ত্যাগের কোনো মূল্য নেই। জনগণের চাওয়া পাওয়ার কোনো দাম নেই। আমি তো সারাজীবন মানুষের জন্য গান গেয়েছি, তাই মানুষের চাওয়াটা বুঝি। এ কারণে জনবিচ্ছিন্ন একটি দলের সাথে আর কন্টিনিউ করতে চাই না।’

বিএনপি থেকে পদত্যাগের পর অন্য কোনো দলে যাওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে মনির খান বলেন, আমার ভক্তরা চেয়েছে আমি যেন রাজনীতি না করি। গানের মনির খান হয়েই থাকি। ভক্তদের চাওয়ার প্রতি শ্রদ্ধা রেখে আমি অন্য কোনো দলেও যোগ দেব না। সরাসরি রাজনীতিতে না থেকে মানুষের সেবা করে যাওয়ার চেষ্টা করবো, পাশাপাশি গানে নিয়মিত হবো।

মনির খান ঝিনাইদহ ৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আসন্ন সংসদ নির্বাচনে লড়তে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু ওই আসনটিতে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। সেখানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন স্থানীয় জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মতিয়ার রহমান।

Tags: বিএনপিমনির খানলিড বিনোদন
Previous Post

পাকিস্তানের বিপক্ষে আগুন ঝরিয়ে সেমিতে বাংলাদেশ

Next Post

বিএনপির মনোনয়ন পাননি যেসব হেভিওেয়েট নেতা ও সেলেব্রেটি

Next Post
বিএনপি

বিএনপির মনোনয়ন পাননি যেসব হেভিওেয়েট নেতা ও সেলেব্রেটি

তামিম-ইমরুলকে হারিয়েও কক্ষপথেই বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT