ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ চট্টগ্রাম ও বরিশাল মহানগরে বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। একইসঙ্গে বিলুপ্ত করা হয়েছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। বিএনপির আরেক সহযোগী সংগঠন ছাত্রদলের ঢাকা মহানগরের সব কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় সংসদ। রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে পারবে এমন নেতৃত্ব দিয়েই এসব কমিটি পুনর্গঠনের কথা বলছেন নেতারা। আকতার হোসেনের রিপোর্ট।








