চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক দল নেতা নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 পূর্বাহ্ন 16, মে 2016
in রাজনীতি
A A

ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল সর্দার। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলায় আহত হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় বাবুলের।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অসুস্থ সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় রোববার বিকেলে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল । মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবুল তার কর্মীদের নিয়ে যোগ দেন ওই আয়োজনে।

মিলাদ শেষে এক সহযোগীর মোটর সাইকেলে ওঠেন বাবুল। সে সময় তার ওপর অতর্কিতে হামলা চালায় প্রতিপক্ষের কয়েকজন। বাবুলের সঙ্গে থাকা সহযোগী জানান, ১৫ নং ওয়ার্ড শ্রমিক দলের কমিটিতে পদবঞ্চিতদের সঙ্গে বিরোধ ছিল বাবুলের।

সহযোগী ছাইদুল ইসলাম বলেন, যারা আমাদের বিরোধী তারা রাস্তার অপরদিকে ছিল, সেখান থেকে এসে আমাদের উপর আক্রমণ করে। তিনি বলেন, ঘটনা ঘটেছে কমিটি গঠন নিয়ে; কিন্তু কারা মারছে সে ব্যাপারে কিছু বলতে পারতেছি না।

সুরতহাল রিপোর্টে বলা হয়েছে, মাথায় লাঠির জোরালো আঘাতেই মৃত্যু হয়েছে বাবুলের।

এ ঘটনায় রাতে কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাবুলের স্বজনেরা।

Previous Post

‘পাকি প্রেম’

Next Post

হাসপাতালে আবুল বাজানদারের একশ পাঁচ দিনরাত্রি

Next Post

হাসপাতালে আবুল বাজানদারের একশ পাঁচ দিনরাত্রি

ম্যানচেস্টারে ‘ট্রেনিং ডিভাইস’ আতঙ্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT