চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি কলঙ্কে পিছু হটছে না, ছুটছেতো ছুটছেই

এখলাসুর রহমান by এখলাসুর রহমান
7:56 অপরাহ্ন 02, ডিসেম্বর 2015
in মতামত
A A

মুক্তিযোদ্ধা জিয়ার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে রাজনীতিতে পুনর্বাসন, প্রাণরক্ষাকারীকে হত্যা, নানা প্রলোভনের টোপ দিয়ে অন্য দলের নেতা ভাগানো, খুনীর গায়ে রাজনৈতিক লেবাস পরানো প্রভৃতি কলঙ্কের কালিমা জনমনে প্রকাশ্য। তারই কলঙ্কময় পথ চলাকে অনুসরণ করে চলেছেন বেগম খালেদা জিয়া। সুযোগ্য স্বামীর সুযোগ্য স্ত্রী বটে! যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দীন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হলো।

রাজাকার সাকা এখন কবরে থেকেও বিএনপির স্থায়ী কমিটির নেতা রয়ে গেছেন। যুদ্ধাপরাধের প্রমাণিত অভিযোগ দলটিকে নড়াতে পারেনি। পাকিস্তানের সাথে সুর মিলিয়ে বিএনপিও সাকার সাফাই গাইছে। তবে কি যারা যে দেশে রাজনীতি করবে, দল চালাবে সেদেশের আইনের প্রতি তাদের মান্যতা না থাকলেও চলবে? সালাউদ্দিন কাদের চৌধুরীকেতো কর্নেল তাহেরের মত প্রহসণ মূলক বিচারের রায়ে ফাঁসি দেয়া হয়নি।

দীর্ঘ আইনী প্রক্রিয়ায় উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও বিতর্কের মাধ্যমে তা সম্পন্ন হয়েছে। তবে কি বিএনপি এই রায়কে প্রহসন বলবেন? এটা প্রহসন হলে তাহেরের ফাঁসি কার্যকরকে কী বলবেন তারা? কলঙ্ককে পুষ্পচন্দন যারা ভাববে তাদের আর কলঙ্কের ভয় কী? নইলে যুদ্ধাপরাধীর প্রমাণিত অভিযোগের পরে বিএনপি হতে সাকাকে বহিস্কারের ঘোষণা দেখত মানুষ। তারা এমনটি যদি করে বসে যে সাকার সম্মানে ও তার প্রতি প্রেমে সাকার পদটি শূন্য রাখা হবে।

তাকে স্মরণ করে নেতারা মঞ্চে ও সংসদে খিস্তি খেউর করবে। কলঙ্ককে ফুল চন্দন বেছে নেয়া দলটির পক্ষে এমনটিও সম্ভব।রাজাকার প্রেম ও জামাত প্রেমের লাইন তাদের বহে সমান্তরাল।

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছে। আসছে পৌর নির্বাচনে তারা দলীয় ভাবে অংশ নিতে পারছে না। এখন কথা হচ্ছে যে দলটি নির্বাচনে অযোগ্য সেই দলটি একটি নির্বাচনে জোটে থাকে কী করে? এব্যাপারে কি নির্বাচন কমিশনের কোনো করণীয় নেই?বিগত দিনে আমরা দেখেছি ১৪ দলের নৌকা ও ১৮ দলের ধানের শীষ প্রতীক নিয়ে জোটগত ভাবে নির্বাচনে অংশগ্রহণ।

এবার ২০ দল যদি তাদের একক প্রতীক ধানের শীষ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে ও সেই সুযোগে জামাত প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে নেমে পড়ে তখন কী ভূমিকা নেবে নির্বাচন কমিশন। নিবন্ধন বাতিল হওয়া নির্বাচনে অযোগ্য কোন রাজনৈতিক দল কোন নির্বাচনী জোটে থাকতে পারবেনা ও কেউ তাকে কোন জোটে রাখতে পারবেনা এমনটাইতো বিধিসম্মত রীতি হওয়ার কথা ছিল। কিন্তু তাতো হচ্ছেনা। কলঙ্কপ্রিয় বিএনপি সাকা চৌধুরীকেও যেমন বাদ দিচ্ছেনা তেমনই জামাতকেও বাদ দেবে না। বাদ দেয়ানোর ক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশন কী ভূমিকা নিতে পারে সেটাই বিবেচ্য।

কলঙ্ককে ফুলচন্দন করে নেয়া বিএনপি আর কলঙ্কে পিছু হটছে। পিরীতি তো কাঁঠালের আটা যারে ধরে তারে ছাড়েনা। ছাড়ানোর জন্য কেউ সরিষার তেল দেয়, কেউ কেরোসিন, মবিল দেয়। রাজাকার ও জামাতী প্রেম ছাড়াতে নির্বাচন কমিশন কমিশন কী দেবে। সরকার কী দেবে ও কীভাবে দেবে সেটাই ভাববার।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: এখলাসুর রহমানবিএনপি
Previous Post

আইসিটি অ্যাক্টের ৫৭ ধারায় এই লেখাটি বাতিলযোগ্য

Next Post

পূর্ণ অধিকার দিলে প্রতিবন্ধীরাও উন্নয়নে অবদান রাখতে পারবে

Next Post

পূর্ণ অধিকার দিলে প্রতিবন্ধীরাও উন্নয়নে অবদান রাখতে পারবে

মহাকাশচারীর বইতে ওয়াসফিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT