চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের পরের আন্দোলন বিষয়ে যা বলছে বিএনপি

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
11:38 পূর্বাহ্ন 03, জুলাই 2017
in রাজনীতি
A A
বিএনপি

ফাইল ফটো

রমজান মাসজুড়ে ইফতার ও দোয়া মোনাজাত নিয়ে কেটেছে বিএনপির। প্রায় প্রতিটি ইফতার মাহফিলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরব উপস্থিতি ছিলো। ওসব অনুষ্ঠানে বিভিন্ন সময় তিনি সরকারের বিরুদ্ধে বেশ কড়া বক্তব্য দিয়েছেন। এমনকি ‘ঈদের পরে বিএনপি তীব্র আন্দোলন গড়ে তুলবে’ চিরাচরিত বক্তব্যও শোনা গিয়েছিলো।

ঈদের পর কয়েকদিন অতিবাহিত হয়েছে। ঢাকা শহর এখন পুরনো রূপে ফিরতে শুরু করেছে। এর মধ্যে বিএনপির ঈদের পরের আন্দোলনের কী খবর জানতে কথা হয় দলটির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে।

ঘোষণা অনুযায়ী ঈদের পরে আন্দোলনের কোন কর্মসূচি থাকছে, এমন প্রশ্নের জবাবে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমরা তো আন্দোলনের কর্মসূচির মধ্যেই আছি। আমাদের দলের প্রাথমিক সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ঈদের পরে গত শনিবার ম্যাডাম তার উদ্বোধন করেছেন। শনিবার থেকে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে এই কর্মসূচি চলবে।

তিনি বলেন, এটা সাংগঠনিক তৎপরতা। আন্দোলনের প্রাথমিক প্রস্তুতি। দলের সাংগঠনিক কাঠামো আরো মজবুত করে আমরা পুরোপুরি কাজে মনোযোগ দিব।

এসময় রিজভী তার দলের পক্ষ থেকে সহায়ক সরকারের রূপরেখা শিগগিরই উপস্থাপন করা হবে বলে জানান।

তিনি বলেন, সহায়ক সরকারের একটি রূপরেখা তৈরি হচ্ছে। সম্পন্ন হওয়ার পর তা আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। যতো তাড়াতাড়ি সম্ভব তা ঘোষণা করা হবে।

‘দলের নতুন সদস্য সংগ্রহ, নবায়ন, সহায়ক সরকারের রূপরেখা তৈরি; এইতো এভাবে সবকিছু মিলিয়ে আমরা আন্দোলনের মধ্যেই আছি’- চ্যানেল আই অনলাইনকে বলেন রিজভী।

Tags: বিএনপি
Previous Post

এক হোল্ডারের সাথেই পেরে উঠল না ভারত

Next Post

বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদ নয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে

Next Post

বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদ নয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে

বন্দুকযুদ্ধ-টেকনাফ-নিহত-মানব পাচারকারী

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT