চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ

এনায়েতুর রহমান by এনায়েতুর রহমান
4:21 অপরাহ্ন 05, মার্চ 2022
in জনপদ, পটুয়াখালী
A A
বিক্ষোভের সময় জনতার মধ্যে সংঘর্ষ ও ধাওয়া, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীর দুমকিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রামীণ ব্যাংক সড়কে বিএনপি কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে বিএনপি’র পূর্বনির্ধারিত বিক্ষাভ সমাবেশে যুবলীগ-ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল এসে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

সে সময় অফিস ভাংচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশ সহ দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

আহতদের ১৭ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৭ জনকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

বিএনপির আহবায়ক মো. খলিলুর রহমান বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামীলীগ-যুবলীগের সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে দলীয় অফিস ভাংচুর করে অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মীকে আহত করেছে।

তবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিনের দাবি, সারাদেশে জামায়াত-বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগের মিছিলে বিএনপির সন্ত্রাসীরা হামলা করলে দু’পক্ষে সহিংসতা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত পুলিশ সদস্য দেলোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tags: পটুয়াখালীবিএনপিসংঘর্ষ
Previous Post

নাঈম-সাকিবের বিদায়ে ব্যাটিং বিপর্যয়

Next Post

টি-টুয়েন্টিতে ২ হাজার রানে প্রথম বাংলাদেশি মাহমুদউল্লাহ

Next Post
বাংলাদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ ২ হাজার রানে প্রথম টি-টোয়েন্টি খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে ২ হাজার রানে প্রথম বাংলাদেশি মাহমুদউল্লাহ

জনসমাগমে বক্তা ও সাংবাদিকরা, ব্যানার ও ফেস্টুনসহ জনসমুদ্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যেখানেই বিএনপি-জামায়াতের নৈরাজ্য সেখানেই যুবলীগের প্রতিরোধ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT