চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির প্রার্থী জামায়াত নেতার মনোনয়নপত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রহণের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:52 অপরাহ্ন 05, ডিসেম্বর 2018
in আদালত
A A

রংপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জামায়াত নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রহণ করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং ওই মনোনয়নপত্র গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে তা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেয়া হয়েছে।

গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদালতে গোলাম রব্বানীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন আইনজীবী ইমরান এ সিদ্দিক ও আইনজীবী শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ৩ ডিসেম্বর রংপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জামায়াত নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রংপুরের রিটার্নিং কর্মকর্তার প্রতি এ নির্দেশ দেন। হাইকোর্টের ওই আদেশের পর গোলাম রব্বানী জানান: গত ২৮ নভেম্বর বেলা ২টা ৫০ মিনিটে আমার আইনজীবী বায়জিদ ওসমানি প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তার নির্ধারিত কার্যালয়ে যান। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পর তাকে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢুকতে দেয়া হয়নি। অবশেষে মনোনয়নপত্র গ্রহণে অপারগতা জানান রিটার্নিং কর্মকর্তা। তাই রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ না করায় প্রতিকার চেয়ে গত শনিবার নির্বাচন কমিশনে আবেদন করি। নির্বাচন কমিশনে কোনো সুরাহা না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করি।’

Tags: একাদশ জাতীয় নির্বাচনগোলাম রব্বানীজামায়াত নেতাসেমি লিড
Previous Post

সবচেয়ে বেশী আয় সালমানের, কমেছে শাহরুখের

Next Post

ঢাবির রোকেয়া হলে মোবাইলফোন ‘চোর’ আটক

Next Post

ঢাবির রোকেয়া হলে মোবাইলফোন ‘চোর’ আটক

বার্নাব্যু’র আমন্ত্রণে যাচ্ছেন মেসি, রোনালদোকে নিয়ে ধোঁয়াশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT