চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির নতুন কর্মসূচিতে গণস্বাক্ষর, স্মারকলিপি, বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2018
in রাজনীতি
A A
খালেদা জিয়া-বিএনপি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে আবারও তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ ফেব্রুয়ারি ঢাকা মহানগরসহ সারাদেশে গণস্বাক্ষর অভিযান, ১৮ ফেব্রুয়ারি সারাদেশের জেলা প্রশাসনের নিকট স্মারকলিপি পেশ এবং ২০ ফেব্রুয়ারি জেলা সদর ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশনেত্রীর বিরুদ্ধে মিথ্যা, ভুয়া, বানোয়াট নথির মাধ্যমে রায় দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। স্বদেশি আন্দোলনের নেতাদের যেভাবে কারাগারে নিক্ষেপ করা হতো একইভাবে আমাদের নেত্রীকে দুইশ’ বছরের পুরনো পরিত্যক্ত কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এর বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি।’

নির্বাচন থেকে দূরে রাখতেই খালেদা জিয়াকে কারাগারে বন্দী রাখা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। জানান, বেগম খালেদা জিয়া না থাকায় ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে বিএনপি শহীদ মিনারে যাবে না। তবে সকালে প্রভাত ফেরিতে অংশ নেবে।

বিএনপি এখনো শান্তি চায় জানিয়ে ফখরুল বলেন, ‘আমরা দেশের শান্তি চাই। শান্তিপূর্ণ অবস্থান চাই।’

গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। ওইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ মামলার অন্য চার অাসামীকে বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাছাড়া আত্মসাৎ করা ২ কোটি, ১০ লাখ ৭১ হাজার টাকা খালেদা জিয়া বাদে অন্য অাসামীদের জরিমানা করেছেন আদালত।

Tags: খালেদা জিয়াবিএনপি
Previous Post

‘গত বছর দেশে ও দেশের বাইরে ৩৭ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে’

Next Post

পরিচিত মানুষদের মাধ্যমেই বেশিরভাগ অনলাইন হয়রানির ঘটনা: জরিপ তথ্য

Next Post

পরিচিত মানুষদের মাধ্যমেই বেশিরভাগ অনলাইন হয়রানির ঘটনা: জরিপ তথ্য

ট্রেন থামালো ১৪ বছরের কিশোরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT