চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি’র ‘ঘুরে দাঁড়ানোর’ কাউন্সিল

রিজওয়ান কাদের by রিজওয়ান কাদের
7:29 অপরাহ্ন 18, মার্চ 2016
in রাজনীতি
A A

দু:সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ষষ্ঠ জাতীয় কাউন্সিল শুরু
করেছে বিএনপি। ৬ বছর পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে সকালে উদ্বোধনী অধিবেশনের উদ্বোধন করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এই কাউন্সিলের মধ্য দিয়ে দলকে ঐক্যবদ্ধ ও
সুসংগঠিত করে আগামী দিনে গণতন্ত্র ফেরানোর আন্দোলন চাঙ্গা করতে চান বিএনপি প্রধান।

রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচেনায় অর্ধযুগ পর হতে যাওয়া দলের জাতীয় কাউন্সিলকে ঘিরে রাজধানীতে সরব উপস্থিতি সারাদেশের  বিএনপির নেতাকর্মীদের। নানা টানাপোড়েনে দলের জন্য গুরুত্বপূর্ণ জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।

এ কারণেই জাতীয় কাউন্সিল সফলভাবে সম্পন্ন করার প্রয়োজনীয় সব পদক্ষেপ ও প্রস্তুতি কাজ আগেই শেষ করেছে বিএনপি।

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্ব চন্দ্র রায় বলেন, এই কাউন্সিল সফল করতে গত তিনদিন ধরে বিভিন্ন গ্রামাঞ্চল থেকেও আমাদের ভক্ত ও নেতারা এসেছেন। এর সংখ্যা কত হবে কাউন্সিল শুরু হয়ে শেষ না হওয়া পর্যন্ত তা উপলব্ধি করা যাবে না।

রাজপথের আন্দোলন সংগ্রাম সুসংগঠিত করার আগে দলীয় ঐক্য সুসংহত করতে চায় বিএনপি। একারণে কাউন্সিলে স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটিতে পরিবর্তন আনার কথা ভাবছে দলের শীর্ষ নেতারা,  সেই সাথে সংশোধন করা হবে  দলের গঠনতন্ত্র।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কাউন্সিল উপলক্ষে সাড়া দেশে ব্যাপক সাড়া জেগেছে, আলোড়ন সৃষ্টি হয়েছে। বিএনপির পুনরায় উজ্জীবিত হয়ে ওঠার জন্য এই কাউন্সিল যে দারুণ ভূমিকা রাখবে এ ব্যাপারে নেতাকর্মীরা নিশ্চিত।

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সমাপনী বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বেলা ৩টায় শুরু হবে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন।

Tags: বিএনপি কাউন্সিল
Previous Post

জয়দেবপুর-গাজীপুরে সেনাবাহিনীকে বাধা দেয় জনতা

Next Post

‘ব্যালট দখলের চেষ্টা হলে বুলেট দিয়ে প্রতিরোধ’

Next Post

‘ব্যালট দখলের চেষ্টা হলে বুলেট দিয়ে প্রতিরোধ’

ক্রিকেটের নন্দনকাননে স্নায়ুচাপের অগ্নিপরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT