চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির কামড় আতঙ্কে জনগণ: হাছান মাহমুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:46 অপরাহ্ন 11, আগস্ট 2018
in রাজনীতি
A A

দেশের জনগণ বিএনপির কামড় আতঙ্কে রয়েছে মন্তব্য করে অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন: আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন পাগলা কুকুরের মতো আচরণ করছে। পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ ছড়ায়। এখন জনগনও এই আতঙ্কে আছে বিএনপি কামড় দিয়ে আতঙ্ক ছড়াতে পারে।

শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে প্রচার ও প্রকাশনা উপ কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ অভিযোগ করেন: গত সাড়ে নয় বছর ধরে তারা (বিএনপি) বিভিন্ন সময় অান্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে। ২০১৩ থেকে ১৫ অগ্নি সন্ত্রাস চালিয়ে হজার হাজার মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। সরকার উৎকাতের চেষ্টা করে দেশে বিশেষ পরিস্থিতি তৈরি করেও ব্যর্থ হয়েছে। এরপর তারা অন্যের ঘাড়ে চেপে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কখনো তেল গ্যাস কমিটির আশ্রয় নিয়েছে, কখনো কোটা আন্দোলনে আশ্রয় নিয়েছে, সর্বশেষ শিশুকিশোরদের ঘাড়ে চড়ার চেষ্টা করেছে। কিন্তু কোনো কিছুতেই তারা সফল না হতে পেরে অসংলগ্ন আচরণ করছে।

তিনি দাবি করেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সমস্ত দাবী মেনে নিয়ে তাদের ঘরে ফিরে যাওয়ার আহবান জানিয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পেলাম শিশু-কিশোরদের ঘাড়ের উপর বন্দুক রেখে বিএনপি জামাত এবং এক এগারোর কুশীলবরা দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য নোংরা রাজনৈতিক খেলায় নেমেছিল।

তারা স্কুলের ড্রেস পড়িয়ে ছাত্রদলের, শিবিরের ক্যাডারদের এবং ছাত্রী সংস্থার মেয়েদের মাঠে নামিয়েছিল। বিএনপি নেতা অামীর খসরু মাহমুদ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, ফজলুল হক মিলন, ছাত্রদলের কয়েকজন নেতার কথোপকথন ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এখন দেশের সবার জানা হয়ে গেছে কিভাবে এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অপচেষ্টা করা হয়েছিল।

ভবিষ্যতে অার কেউ যাতে গুজব সন্ত্রাস এবং অপ-প্রচার চালিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে না পারে এবং কিভাবে এ গুজব ছড়ানো হয়েছিল সেগুলো জনগনের সামনে তুলে ধরার জন্য আগামী ১৮ অাগস্ট একটি ভিডিও তথ্য চিত্র প্রচার ও প্রকাশনা উপ কমিটি কর্তৃক প্রকাশ করা করবে বলে সাংবাদিকদের জানান হাছান মাহমুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ প্রচার ও প্রকাশনা উপ কমিটির সকল নেতৃবৃন্দ।

Tags: ড. হাছান মাহমুদনিরাপদ সড়কবিএনপিসেমি লিড
Previous Post

মুক্তির ৫০ বছর পর টিভিতে প্রথমবার ‘ময়নামতি’

Next Post

মনে সুখ থাকলে নেইমারই সেরা ‘নেতা’

Next Post

মনে সুখ থাকলে নেইমারই সেরা ‘নেতা’

বিএনপির সঙ্গে সংলাপের কোন সম্ভাবনা নেই এই মুহূর্তে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT