চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির অস্তিত্ব থাকবে না: মায়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 পূর্বাহ্ন 21, জুন 2015
in রাজনীতি
A A

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট তো দূরের কথা বিএনপি নামের সংগঠনটিরই কোনো অস্তিত্ব থাকবে না।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৬৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যের জবাবে মায়া বলেন, ‘দেশে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কোনো দলের অস্তিত্ব থাকবে না। দেশের মানুষ তাই প্রত্যাশা করে।

খন্দকার মাহবুব জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট কখনো ভাঙবে না। আমরা ২০ দল করি। আমরা কিভাবে করবো, না করবো, কো দল আমাদের সাথে থাকবে কি থাকবে না, তা নিয়ে ক্ষমতাসীন দলের মাথা ব্যথার দরকার নেই।’

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম এমপি।

প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের পরিচালনায় বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপি, আওলাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Tags: আওয়ামী লীগবিএনপিমায়া
Previous Post

শপিং মলগুলোতে তরুণীদের ভিড়

Next Post

মির্জা ফখরুলের মুক্তিতে বাধা নেই

Next Post

মির্জা ফখরুলের মুক্তিতে বাধা নেই

‘আন্ত:দেশীয় যোগাযোগ নতুন মাত্রা যোগ করবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT