চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে ছাড়াই নির্বাচনকালীন সরকার চান এরশাদ

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
1:43 অপরাহ্ন 09, অক্টোবর 2017
in রাজনীতি
A A
নির্বাচনী সময়ে সাংবাদিকদের সাথে বিএনপি নেতাদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে ছাড়াই চলতি সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সমন্বয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। এছাড়া নির্বাচনে সেনা মোতায়েনসহ আরও ৮টি প্রস্তাবও আসে জাতীয় পার্টির পক্ষ থেকে।

সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শেষে সাংবাদিকদের এরশাদ বলেন: আমরা বলেছি সংসদে প্রতিনিধিত্বকারী দল নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা। যেহেতু বিএনপি বর্তমান সংসদে নেই, তাই দুঃখজনক হলেও তারা (বিএনপি) নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারে থাকতে পারবে না। তবে বিএনপি নির্বাচনে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সিইসি কেএম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অংশ নেন জাতীয় পার্টির ২৫ জন প্রতিনিধি।

সেনা মোতায়েনের পক্ষে নিজের যুক্তি তুলে ধরে এরশাদ বলেন: পাবলিক পারসেপশন হলো, যদি সেনাবাহিনী মোতায়েন হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। যেহেতু জনগণ চাচ্ছে সেহেতু সেনাবাহিনী মোতায়েন হোক। তবে এটা কমিশনের এখতিয়ারে নয়, সরকার করতে পারবে।

বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা জানিয়ে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন: কমিশনারদের সঙ্গে অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে। আগামী নির্বাচন সুষ্ঠু, গ্রহনযোগ্য ও নিরপেক্ষ হবে বলে আমি আশা করি। কমিশনারদের কথা আমার বিশ্বাস হয়েছে, ওনারা দৃঢ় প্রতিজ্ঞ; যাতে এ নির্বাচন সকলের কাছে বিশ্বাসযোগ্য হয়।

আজকের বৈঠকের মধ্য দিয়ে এ পর্যন্ত ২৬টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করল নির্বাচন কমিশন। গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পর ২৪ আগস্ট থেকে দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যেই সবগুলো দলের সঙ্গে সংলাপের সূচি প্রকাশ করেছে ইসি। এর মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে ১৮ অক্টোবর এবং বিএনপির সঙ্গে ১৫ অক্টোবর সংলাপ করবে ইসি।

এছাড়া অন্যান্য দলগুলোর মধ্যে মঙ্গলবার সকালে বিকল্পধারা বাংলাদেশ; বিকেলে ইসলামী ঐক্যজোট, ১১ তারিখ সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি; বিকেলে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ১২ তারিখ সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বিকেলে গণতন্ত্রী পার্টি,  ১৬ তারিখ সকালে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিকেলে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), ১৯ অক্টোবর সকালে জাতীয় পার্টি-জেপি; বিকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

এরপর ২২ অক্টোবর পর্যবেক্ষক, ২৩ অক্টোবর নারী নেত্রী এবং ২৪ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মত বিনিময় করবে ইসি।

Tags: এইচ এম এরশাদজাতীয় পার্টিনির্বাচনকালীন সরকারবিএনপি
Previous Post

প্রকাশ পেল ‘পদ্মাবতী’র ট্রেলার

Next Post

আইফোন ৮ এর ব্যাটারি ফুলে ওঠার কারণ তদন্ত হচ্ছে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোন ৮ এর ব্যাটারি ফুলে ওঠার কারণ তদন্ত হচ্ছে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আপিল বিভাগে রাশিয়ার প্রধান বিচারপতির ৫৭ মিনিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT