ষাটের দশকের আন্দোলন সংগ্রামে রাজপথ-কাঁপানো রাজনীতিবিদদের মিলন মেলায় মুখরিত হয়েছিলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোডিং। এ সময় তারা ফিরে যান স্বাধীনতার আগের উত্তাল দিনগুলোতে।
শুক্রবার বাংলা বাজারের ১নং শ্রীশদাস লেনের ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং বাঙালির শিল্প-সংস্কৃতির ইতিহাস আর বাংলা সাহিত্য-সংস্কৃতির গুণী মানুষ এবং রাজনীতিবিদদের মিলন কেন্দ্রে পরিণিত হয়। সকাল থেকেই সেই বিউটি বোর্ডিং আড্ডায় মুখরিত ষাটের দশকের ছাত্রনেতা যারা দেশের স্বার্থে করেছেন আন্দোলন-সংগ্রাম। একে অপরের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ায় তারা ফিরে যান সেই দিনগুলোতে।
এখানে আসা একজন তার সেই সময়ের স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধুর ডাকে ষাট দশক থেকে জীবন বাজি রেখে এ ছাত্রলীগের ছেলেরা যারা ছিলাম তারা কাজ করেছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আর নির্দেশে যারা সেদিন রুখে দাঁড়াতেন পাকিস্তানী স্বৈরশাসকদের বিরুদ্ধে তারা বললেন, তাদের স্বপ্ন, বাংলাদেশ একদিন সোনার বাংলা হবেই।
সেই সময়ের আর একজন বলেন, যারা নেতৃত্ব দিয়েছেন তারা প্রত্যেকটিই একজন ইতিহাসের সাক্ষি।
সহযোদ্ধাদের মধ্যে যারা আজ নেই, তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া হয় বিউটি বোর্ডিং এ।






